জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে এক সময় ভারতের মুখাপেক্ষী করা হয়েছিল, এবারও সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ তা মেনে নেবে না।

শনিবার (১৬ মে) জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজধানীর বি এম এ মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় আসতে বর্তমান সরকার কোথাও মাথা দিয়ে এসেছে কিনা, এটি এখনো স্পষ্ট না। বাংলাদেশ এতদিন ভারতের মুখাপেক্ষী ছিল, এই সরকারও কারও মুখাপেক্ষী হতে চাইলে জনগণ তা মেনে নেবে না। সব মিলিয়ে সরকারের পররাষ্ট্র নীতি বাংলাদেশের পক্ষেই হবে বলে বিশ্বাস করি।
সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার প্রথম থেকেই সংসদকে ব্যর্থ করেছে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। দেশ পরিচালনা করতে হলে জনগণের সঙ্গে যে কমিটমেন্ট দেয়া হয়েছে, তা পালন করতে হবে।
স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে জরুরি অবস্থা বিরাজ করছে জানিয়ে নাহিদ আরও বলেন, বাংলাদেশে এই মুহুর্তে অনেক সংকট চলছে। সরকার সফলভাবে তা নিরসন করতে পারছে না। হামে ৪০০ শিশুর মৃত্যু, সরকারের ব্যর্থতা। সরকার শুধু অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজের হাত পরিষ্কার করতে চায়। সরকারের উচিত এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পররাষ্ট্রনীতি বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। নতুন চুক্তির মাধ্যমে পানির অধিকার চাই আমরা। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে কোনো কথা হয়নি। এটা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



