Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকার পতনে বিলাসী গাড়ির ব্যবসায় ধস
জাতীয়

সরকার পতনে বিলাসী গাড়ির ব্যবসায় ধস

By Shamim RezaOctober 10, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : করোনা মহামারির সময় বিশ্ব থমকে যায়। ব্যবসায়ীরা তখন কোনো কূল-কিনারাই করতে পারেননি। ওই সময়ে নিত্যপণ্যের ব্যবসায়ীরা কিছুটা ব্যবসা করতে পারলেও গাড়ি ও লাক্সারি গাড়ির বিক্রি ছিল শূন্যের কোঠায়। এরপর অবশ্য দেশের বাজারে গাড়ির ব্যবসা কিছুটা মাথা উঁচু করে দাঁড়ায়। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আবারও কমতে থাকে গাড়ির ব্যবসা। সাম্প্রতিককালে শেখ হাসিনা সরকারের পতনের পর একেবারে থমকে গেছে দেশের গাড়ির ব্যবসা।

Car

Advertisement

চট্টগ্রাম বন্দর দিয়ে ২০২৩ সালে আগের বছরের তুলনায় গাড়ি আমদানি কমে গেছে প্রায় ২২ শতাংশ। আর ৫ বছরের ব্যবধানে দেশের গাড়ি আমদানি কমেছে সর্বোচ্চ ৬০ শতাংশ। ৫ বছর আগে ২০১৯ সালে সব ধরনের কার আমদানি হয়েছিল ৬১ হাজার ৪৬৭টি। ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে কার আমদানি কমে ৬০.৭০ শতাংশ।

চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়ে ২০২৩ সালে সবধরনের কার আমদানি হয়েছে ২৪ হাজার ১৫০টি। ২০২২ সালে গাড়ি আমদানির পরিমাণ ছিল ৩০ হাজার ৮৮০টি। অর্থাৎ ২০২৩ সালে ২০২২ সালের তুলনায় গাড়ি আমদানি কম হয়েছে ৬ হাজার ৭৩০টি বা ২১.৭৯ শতাংশ।

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর বিলাসবহুল সেডান ও স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল কেনাবেচা কমে নেমেছে প্রায় ৯৫ শতাংশে। টয়োটার ল্যান্ড ক্রুজার, পাজেরো ও হ্যারিয়ার সিরিজের গাড়িও বিক্রি নেই। যদিও ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি মাসে ৮০০-র মতো গাড়ি কেনাবেচার রেকর্ড ছিল দেশে।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে একটি গাড়িও বিক্রি হয়নি প্রোগ্রেস মোটরস’র। এতে প্রায় এক কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বলে জানান রাজধানী তেজগাঁওয়ের প্রোগ্রেস মোটরস’র ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান।

তিনি জানান, দেশে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যে ব্যবসায়িক কার্যক্রমে ধীরগতি আসায় বিলাসবহুল পণ্যের পেছনে অনেকে এতো টাকা খরচ করার অবস্থায় নেই। রাজনৈতিক পালাবদলে অর্থনীতি নিয়ে মানুষ শঙ্কিত। গত জুলাই থেকে বিলাসবহুল গাড়ির বিক্রি অনেক কমেছে দেশে।

অন্য আরেক গাড়ী ব্যবসায়ী জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দামি গাড়ির ক্রেতা হয়ত পাওয়া যাবে না।

এদিকে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে প্রায় ৭৩৪টি এসইউভি নিবন্ধিত হয়েছে সারা দেশে। যার মধ্যে সাধারণ গাড়ি হিসেবে সেডান গাড়ি গণ্য করায় অন্যান্য দামি গাড়ির নিবন্ধনের বিষয়ে আলাদা পরিসংখ্যান নেই। এছাড়াও, নতুন গাড়ি নিবন্ধনে দেরি করা ব্যক্তিরা এসব পরিসংখ্যানে বাদ পড়েন।

দেশের মাটিতে হঠাৎ বিলাসবহুল গাড়ি বিক্রি থমকে যাওয়ার কারণ উল্লেখ্য করে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স এন্ড ডিলারস এসোসিয়েশনের (বারভিডা) সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়ার পাশাপাশি টাকার বিপরীতে ডলারের দাম বেশি হওয়ায় দামি গাড়ির দাম আরও বেড়েছে। ফলে গত দুই মাসে এসব গাড়ির দাম ৩ থেকে ৪ লাখ টাকা বেড়েছে।

হাবিব উল্লাহ ডনের ভাষ্য, এটি সুখবর যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন ভালো হচ্ছে। আগামীতে ক্রেতারা শোরুমে আসতে আরও স্বচ্ছন্দ বোধ করবেন। তবে তিনি দেশের দ্রুত অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশনের (বারভিডা) তথ্যমতে, বর্তমানে দেশের ৬০ শতাংশ গাড়ি আমদানি করা হয় মোংলা বন্দর দিয়ে। বাকি ৪০ শতাংশ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে।

বাংলাদেশে আমদানি হওয়া গাড়ির প্রায় ৭৫ শতাংশ রিকন্ডিশনড বা পুরাতন গাড়ি। ১ থেকে ৫ বছরের পুরোনো এসব গাড়ি আমদানি খাতে কাস্টমসের শুল্ক বাবদ আয় হয় প্রায় ৫ হাজার কোটি টাকা। আমদানির বাকি ২৫ শতাংশ গাড়িগুলো ‘ব্র্যান্ড নিউ’।

দেহব্যবসা থেকে প্রতারণা, জেলও খেটেছেন এই ৪ সুন্দরী অভিনেত্রী

তথ্য অনুসারে, রিকন্ডিশনড গাড়ি আমদানি খাতে বিনিয়োগ প্রায় ২০ হাজার কোটি টাকা। এই খাত থেকে বছরে কাস্টমসের রাজস্ব আদায় হয় প্রায় ৫ হাজার কোটি টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa