ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে ও পূর্বাঞ্চলীয় প্রদেশে সম্প্রতি যে ড্রোন হামলা হয়েছে তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।

সৌদি আরব জানিয়েছে, ১০টি ড্রোন রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্যস্থল করেছে আর তাদের বিমান প্রতিরক্ষা সেগুলোকে বাধা দিয়ে ধ্বংস করেছে।
রোববার আইআরজিসির জনসংযোগ দপ্তর পরিষ্কার করে জানিয়েছে, কথিত ওই হামলার সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কোনো সম্পর্ক নেই। তারা সৌদি সরকারের প্রতি ওই হামলার উৎস খুঁজে দেখার আহ্বান জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


