সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে গত সপ্তাহে মোট ১৪,২৪২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে এসব ব্যক্তিকে আটক করা হয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। এর মধ্যে রেসিডেন্সি আইন, সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইনের লঙ্ঘনকারীরা অন্তর্ভুক্ত।

গ্রেপ্তারকৃতদের একটি বড় অংশকে ইতিমধ্যে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। পাশাপাশি অনেককে ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে এবং কয়েক হাজারকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা কিংবা অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময়ও অনেককে আটক করা হয়েছে।
এছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে কয়েক হাজার প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অবৈধ অভিবাসনে সহায়তা করলে কঠোর শাস্তি দেওয়া হবে, যার মধ্যে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানা এবং ব্যবহৃত সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
এদিকে, এই অভিযানের কারণে বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অনেক বাংলাদেশি প্রবাসী দালালের মাধ্যমে গিয়ে বৈধ কাগজপত্র না থাকায় বা আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন। ফলে অনেককে ইতিমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


