সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার দুটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই হামলার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এর ফলে ভবনের একটি অংশে ‘সামান্য অগ্নিকাণ্ড’ ঘটে এবং আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
BREAKING 🚨
EXPLOSIONS REPORTED AT THE US EMBASSY IN RIYADH, SAUDI ARABIA pic.twitter.com/eMQVdDICol
— Iran Times (@IranTimes9) March 3, 2026
তবে, তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডটি ‘সামান্য’ বলে দাবি করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে মার্কিন দূতাবাস থেকে আগুনের বিশাল কুণ্ডলী বের হতে দেখা গেছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সও একই তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


