Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সৌদি আরব বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ: রোনালদোর বোন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সৌদি আরব বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ: রোনালদোর বোন

By Saiful IslamMay 6, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের প্রো-লিগে আল-নাসেরের হয়ে খেলছেন পর্তুগিজ মহাতারকা সিআর সেভেন বা ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সেও একের পর এক গোল করে যাচ্ছেন তিনি।

Ronaldo's sister

Advertisement

পর্তুগিজ মহাতারকা সিআর সেভেন যখন একের পর এক ম্যাচে দুর্দান্ত সব পারফরম্যান্স করছেন, তখন তার বোন কাতিয়া অ্যাভিয়েরো সৌদি আরবের প্রশংসা করে দেশটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন। সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সৌদি আরবে একা হাঁটা নিরাপদ কি না— এই প্রশ্নের জবাবে কাতিয়া অ্যাভিয়েরো পর্তুগিজ ভাষায় সামাজিক প্ল্যাটফরমে ইনস্টাগ্রামে এক পোস্টে বলেছেন, ‘একা একা হাঁটার জন্য যদি কোনো নিরাপদ জায়গা থাকে তবে তা এখানেই।’

তিনি বলেন, ‘সৌদি আরব নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। আপনি আপনার ফোন টেবিলে রেখে যেতে পারেন এবং কিছুই ঘটবে না।’

সিআর সেভেনের বোন আরও বলেন, এখানে কেউ আপনাকে অসম্মান করবে না এবং চুরির কোনো ঘটনাও নেই।’ তাই তিনি সৌদি আরবে সব সময় নিরাপদ বোধ করেন।

সৌদি স্পোর্টস ওয়েবসাইট অ্যাভিয়েরোকে উদ্ধৃত করে বলেছে, ‘আপনি গাড়িতে চাবি এবং মানিব্যাগ রেখে যেতে পারেন।’

রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আল-আউয়াল পার্ক স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে বসে গত বুধবার খেলা দেখেছেন অ্যাভিয়েরো। সেই সময়ের একটি ছবি সামাজিক প্ল্যাটফরমে পোস্ট করে ক্যাপশনে অ্যাভিয়েরো বলেছেন, ‘আমরা আমাদের রাজার (ক্রিস্টিয়ানো) জন্য শুভকামনা জানাতে এসেছি।’

ইনস্টাগ্রামে অ্যাভিয়েরোর ফলোয়ার সংখ্যা ১৪ লাখেরও বেশি। গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে গাড়ির ভেতর থেকে চিত্রায়িত রিয়াদের রাস্তার ভিডিও রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa