জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের বিনিয়োগে বাংলাদেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত হবে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশের ডলারের রির্জাভের ওপর চাপ কমাবে।

soudi

Advertisement

রবিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে আরব নিউজ।

এতে বলা হয়, জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে গত মার্চ মাসে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই অনুষ্ঠানে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি ও বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে জ্বালানি তেল আমদানি ও বিপণন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের জ্বালানি খাতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব। দেশটির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষ প্রকল্প ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মাধ্যমে বিনিয়োগের অর্থ প্রদান করা হবে।

আইটিএফসি বলছে, বিনিয়োগের মূল লক্ষ্যই হলো বাংলাদেশের জ্বালানি অবকাঠামোর উন্নয়ন করা।

প্রতিবেদনে আরব নিউজ আরও জানায়, সৌদি আরবের এই বিনিয়োগে বাংলাদেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত হবে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশের ডলারের রির্জাভের ওপর চাপ কমাবে।

এই গরমে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

এদিকে, বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, এই চুক্তির অধীনে আগামী জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিনিয়োগের টাকা পাওয়া যাবে। এই অর্থায়নের বেশিরভাগ অর্থ ব্যয় করা হবে অপরিশোধিত তেল আমদানিতে। এছাড়াও অল্প পরিমাণে পরিশোধিত তেলও আমদানি করা হবে।

নিজেদের চাহিদার বেশিরভাগ জ্বালানি আমদানি করতে হয় বাংলাদেশকে। সেই দিক দিয়ে সৌদি আরবের এই বিনিয়োগ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.