Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home সাভারের তিন থানায় আ.লীগের ৪২ নেতাকর্মী গ্রেফতার
জাতীয় ডেস্ক
জাতীয়

সাভারের তিন থানায় আ.লীগের ৪২ নেতাকর্মী গ্রেফতার

জাতীয় ডেস্কShamim RezaNovember 13, 20252 Mins Read
Advertisement

আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে সাভারে ২৮ জন, আশুলিয়ায় ১১ জন ও ধামরাই থানায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Police

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন।

সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশ জানায়, আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় পাঁচ জন ও ধামরাই থানায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “আশুলিয়া থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।”

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, গতকাল ধামরাই থানা এলাকায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পরিবহনে তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সাভারের আমিনবাজার তল্লাশী চৌকিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকামুখী যানবাহনে তল্লাশী চালানোর পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদসহ পরিচয় যাচাই করছে পুলিশ। এছাড়া গেল রাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যৌথবাহিনীর টহল তৎপরতাও বাড়ানো হয়েছে।

পুলিশ জানায়, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্তুতি রয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো. আরাফাতুল ইসলাম বলেন, “গতকাল যেমন চলছিল সেভাবেই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া মোবাইল ডিউটি চলছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।”

শরীরের দুর্গন্ধ কমানোর কয়েকটি সহজ উপায়

এদিকে সহিংসতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জামায়াতে ইসলামী, শিবিরসহ রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-বাইপাইল সড়কসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ‘থানায় ৪২ আ.লীগের গ্রেফতার তিন নেতাকর্মী সাভারের
Related Posts
অবরোধ করে বিক্ষোভ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধ

December 7, 2025
পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত

বদলি-শোকজের মুখে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

December 7, 2025
বৈঠক আজ

ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ, তফসিল-নির্বাচনী ব্যবস্থা নিয়ে আসছে সিদ্ধান্ত

December 7, 2025
Latest News
অবরোধ করে বিক্ষোভ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধ

পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত

বদলি-শোকজের মুখে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

বৈঠক আজ

ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ, তফসিল-নির্বাচনী ব্যবস্থা নিয়ে আসছে সিদ্ধান্ত

অবাঞ্ছিত ঘোষণা

রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

লাশ উত্তোলন

জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত ১১৪ শহীদের লাশ উত্তোলন আজ, ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা হবে পরিচয়

বন্দুকধারীদের নির্বিচার গুলি

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

ইসলামী শক্তি ঐক্যবদ্ধ

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ: মুফতি মোস্তফা কামাল

পররাষ্ট্র উপদেষ্টা

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসককে অব্যাহতি

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

Exam

রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিক শিক্ষকরা

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.