সাভারের ট্যানারি শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার (১৭ মে) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্প উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা বিষয়ক টাস্কফোর্স সভায় এ অনুরোধ জানান তিনি।

এসময় তিনি বলেন, দেশের চামড়া শিল্পকে রফতানি আয়ের অন্যতম প্রধান খাতে পরিণত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রী বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের অনেক সমস্যা রয়েছে, তবে তা আধুনিকায়ন করতে ও সক্ষমতা বাড়াতে কাজ করা হবে আগামীতে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যেসব চামড়া শিল্প কলকারখানা নিয়ম মেনে কাজ করবে তাদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এসময় পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় সব শিল্প মালিকদের জোর দিতে হবে। কোন ভাবেই পরিবেশ নষ্ট করা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



