আশুলিয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল হালিম বাবু হৃদয় দয়াল

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহনের পক্ষ থেকেও সাভার ও আশুলিয়ার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


