শিক্ষাপ্রতিষ্ঠান নিজে বৈদ্যুতিক বাস আমদানি করলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থীদের পরিবহনের উদ্দেশ্যে গাড়ি আমদানি করলে কর অব্যাহতির সুবিধা দেওয়া হবে। তবে এসব বাসের রং অবশ্যই হলুদ হতে হবে এবং বাসে ‘স্কুল’, ‘কলেজ’, ‘স্টুডেন্ট বাস’ বা ‘ট্রান্সপোর্ট’ শব্দ উল্লেখ থাকতে হবে।

আমদানি

Advertisement

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো প্রকার শুল্ক-কর পরিশোধ ছাড়াই শিক্ষার্থীদের পরিবহনের উদ্দেশ্যে বাস আমদানির আবেদন করলে তা ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে।

এসআরও নং ৮৪/আইন/২০২৬/০২/কাস্টমস অনুযায়ী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক ও কর সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস আমদানিতে কর প্রত্যাহারের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কম খরচে আধুনিক ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এতে একসঙ্গে বেশি শিক্ষার্থী নিরাপদে যাতায়াত করতে পারবে, ফলে যানজট কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং অভিভাবকদের পরিবহন ব্যয়ও কমে আসবে।

এছাড়া সাধারণ যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত বাস আমদানিতেও শুল্ক-কর হ্রাসের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে ভবিষ্যতে সাধারণ যাত্রীরা ব্যক্তিগত গাড়ির পরিবর্তে আধুনিক ও পরিবেশবান্ধব বাস ব্যবহারে আগ্রহী হবেন এবং দেশের জ্বালানি সাশ্রয় ও যাতায়াত ব্যয় হ্রাস পাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.