Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানালেন উপদেষ্টা রিজওয়ানা
Bangladesh breaking news

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানালেন উপদেষ্টা রিজওয়ানা

By Shamim RezaAugust 9, 2024Updated:August 9, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠক শেষে বিকেলে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বৈঠকের আলোচনার বিষয় জানানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়েও কথা বলেন তিনি।

Rijwana

Advertisement

অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি। কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিও জরুরি। এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়াও বৈঠকে মতপ্রকাশের বিষয়ে করণীয়, শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য আলোচনা, রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে শিক্ষার্থীদের সাথে আলোচনা, আর্থিক খাতগুলো সক্রিয় করতে নেতৃত্বস্থানীয় পর্যায়ে পরিবর্তন, ব্যবসায়িক পরিবর্ত সৃষ্টি, বাজারের ওপর নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা সম্ভব না। কারণ, এখানে কী ধরনের রিফর্ম করা হবে, তার জন্য একটি সময় লাগবে। দিনশেষে আমাদের সবারই যাত্রা যেহেতু গণতন্ত্রের দিকেই। সেজন্য কী ধরনের সংস্কার করা হবে- তার ওপর এ সরকারের মেয়ার নির্ভর করবে।

এক্সপ্রেস হাইওয়ের টোলপ্লাজার নাম পরিবর্তন

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই কারণে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান) ছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউটগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এরপর সহিংসতা ও কারফিউসহ উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

স্বর্ণের দাম ভরি

স্বর্ণের দাম ভরি কমল ৪ হাজার ৩৭৪ টাকা, নতুন দর কার্যকর আজ থেকেই

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa