Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যুক্তরাষ্ট্রের ১২ কংগ্রেসম্যানকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
জাতীয়

যুক্তরাষ্ট্রের ১২ কংগ্রেসম্যানকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

By Saiful IslamJuly 10, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা যুক্তরাষ্ট্রের ১২ কংগ্রেসম্যানকে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া ডেমোক্রেটির পার্টির ছয় কংগ্রেসম্যানের এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে দেওয়া রিপাবলিকান পার্টির ছয় কংগ্রেসম্যানের চিঠি সংগ্রহ করে পৃথকভাবে তার জবাব দিয়েছেন মন্ত্রী। ওই ১২ কংগ্রেসম্যানের সঙ্গে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বৈঠকের চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের ১২ কংগ্রেসম্যানকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

Advertisement

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

সংসদীয় কমিটিকে জানানো হয়, বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠি ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ১২ জন মার্কিন কংগ্রেসম্যানের দপ্তরে এরই মধ্যে পাঠিয়ে দিয়েছে।

এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘চিঠিতে আগামী সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে যথেষ্ট তথ্য তুলে ধরা হয়েছে। তাঁরা যে ল্যাক অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ভায়োলেশন এবং এ ধরনের কিছু বিষয়ের অবতারণা করেছেন, তার প্রতিটির জবাব দিয়েছি। প্রমাণসহ দিয়েছি, কী কী হয়েছে।

আগামী নির্বাচন সম্পর্কে আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’
সংসদীয় কমিটিতে উত্থাপিত মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কংগ্রেসম্যানরা বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে অতীতে আগ্রহ দেখিয়েছেন এমন নজির দেখা যায়নি। ওই চিঠি দুটির কোনোটিই বাংলাদেশ দূতাবাস তথা বাংলাদেশ সরকারকে লেখা হয়নি।

এর পরও বাংলাদেশ দূতাবাস ওই চিঠির অনুলিপি সংগ্রহ করে এবং সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কংগ্রেসম্যানদের দপ্তরে যোগাযোগ করেছে। বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে ওই কংগ্রেসম্যানদের দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার সাক্ষাত্ করেছে এবং তাঁদের পত্রের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছে। এ ছাড়া বাংলাদেশ দূতাবাস মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এরই মধ্যে একাধিক কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশসংক্রান্ত নানা অপপ্রচার রোধে এবং উন্নয়নযাত্রা তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস এবং ঢাকার ইইউ ডেলিগেশনের মাধ্যমে নিয়মিতভাবে ইইউর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে বিষয়ভিত্তিক প্রতিবেদন পাঠানো হচ্ছে।

এ ছাড়া ৩১৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় নাগরিকের পক্ষ থেকে ২৩ জুন দেওয়া চিঠিতে প্রতিটি ইস্যুর সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাঁরা ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের’ প্রতিবাদ জানিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
PM

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

July 5, 2026
Sohani

সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা

July 5, 2026
weather

লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, সাগর উত্তাল

July 5, 2026

Latest News

PM

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

Sohani

সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা

weather

লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, সাগর উত্তাল

পে-স্কেলের গেজেট

পে-স্কেলের গেজেট জুলাইয়ে হচ্ছে না, চূড়ান্ত সময় নির্ধারণ

সড়ক দুর্ঘটনা

জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

ফেস দ্যা পিপলের

ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা

চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর

PM

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa