তামাক খাতের অসম কর কাঠামোর কারণে সরকার বিপুল অর্থ রাজস্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন আবুল খায়ের গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ । তিনি বলেন, ‘সিগারেটের ওপরের তিন স্তরের মূল্য বৃদ্ধি এবং কর ফাঁকি রোধে কার্যকর নজরদারি জোরদার করলে আগামী অর্থবছরে এ খাত থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব অর্জন সম্ভব।’

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সংশ্লিষ্টদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
শেখ শাবাব আহমেদ বলেন, ‘অবৈধ সিগারেট আমদানি বন্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।’
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, বিদেশি অবৈধ সিগারেটের বাজারে লাগাম টানতে সরকারের রাজস্ব দেওয়া দেশি কম্পানির সিগারেটের প্যাকেটে ‘কিউআর বা এয়ার কোড’ থাকবে। তার ভাষ্য, এই কিউআর বা এয়ার কোডের মাধ্যমে ভোক্তারা নিজেই যাচাই করতে পারবেন, এর থেকে সরকার কর বা রাজস্ব পেয়েছে কিনা।
তিনি বলেন, ‘সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দাম দেখে হয়তো দাম পুনর্নির্ধারণ করা যায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কারণ, এত কম দামে আমাদের আশপাশের কোনো দেশে সিগারেট পাওয়া যায় না।’ সভায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবৈধ সিগারেট আমদানি বন্ধের দাবি জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


