Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান বারবার কেন একই গ্রুপে,, আইসিসিকে ধুয়ে দিলেন শেহবাগ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান বারবার কেন একই গ্রুপে,, আইসিসিকে ধুয়ে দিলেন শেহবাগ

By Saiful Islamজুন 17, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : উপমহাদেশে ক্রিকেট মানেই উত্তেজনা। তার ওপর ভারত-পাকিস্তান ম্যাচ হলে তো কথাই নেই!তবে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর তাতে টুর্নামেন্টের উত্তেজনাটা কিছুটা হলেও কমে গেছে। এবার এই ইস্যুতে আইসিসিকে কটাক্ষ করলেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার বিরেন্দ্র শেহবাগ।

India-Pakistan

Advertisement

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই সবসময় হাইভোল্টেজ ম্যাচ। গোটা উপমহাদেশে, এমনকি ক্রিকেট দুনিয়ার যাবতীয় আকর্ষণ থাকে এই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেই। এই দুই প্রতিদ্বন্দ্বী দলের কোনো একটা না থাকলে টুর্নামেন্টের উত্তেজনাটাই নষ্ট হয়ে যায়। একথা গোটা ক্রিকেট দুনিয়াও বোঝে। আর তার নিয়ামক আইসিসিরও ব্যাপারটা অজানা নয়। সবচেয়ে বড় কথা, এর পেছনে স্পন্সরশিপেরও একটা বড় ব্যাপার আছে।

তারপরও আইসিসি ভারত আর পাকিস্তানকে একই গ্রুপে রাখছে বারবার। ২০২১ ও ২০২২ সালের দুটি ভিন্ন বিশ্বমঞ্চেও একই গ্রুপে রেখেছিল। তাতে ভারত-পাকিস্তান ম্যাচ যেমন হয়েছে, তেমনি সেই সব ম্যাচ বিপুল জনপ্রিয়তাও পেয়েছে। এবারের আসরেও ম্যাচটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

তবে শেহবাগ মনে করেন, ভারত বা পাকিস্তান যেন পরবর্তী রাউন্ডে না উঠতে পারে, সেটা ভেবেই আইসিসি ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখছে। যাতে দল দুটি গ্রুপের খেলায় অন্তত মুখোমুখি হয়।

এ প্রসঙ্গে ২০০৭ বিশ্বকাপের উদাহরণও টেনেছেন শেহবাগ। তিনি বলেছেন, ‘২০০৭ সালে আমরা অর্থাৎ ভারত এবং পাকিস্তান, কেউই দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারিনি। আমরা তখন আলাদা গ্রুপে ছিলাম।’

দ্বিতীয় রাউন্ডে দুই দলের কেউই যেতে না পারায় ওই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচই হয়নি। আর টুর্নামেন্টের উত্তেজনাও কমে গিয়েছিল। এই ইস্যুতে আইসিসিকে শেহবাগের কটাক্ষ, ‘এবার আইসিসি দুই দলকে আলাদা গ্রুপে রাখবে। আর সেই গ্রুপে ভারত বা পাকিস্তানকে হারাতে পারে- এমন কোনো দলকেই রাখবে না। তাহলেই হবে!’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যদি অন্তত গ্রুপ রানার্সআপও হতো, আর সুপার এইট পর্বও উতরে যেতো, তাহলেই ফের ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু সেটা হয়নি। পাকিস্তান গ্রুপে পর্বে ভারতের কাছে তো হেরেছেই, এমনকি প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছেও পরাজিত হয়েছে। এখন তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কারণ হিসেবে বৃষ্টিকেই যাবতীয় দোষ দিচ্ছে।

এ নিয়ে পাকিস্তান দলকেও কটাক্ষ করেছেন চাঁচাছোলা শেহবাগ। তিনি বলেছেন, ‘প্রয়োজনীয় রান তুলতে না পেরে পাকিস্তান হেরে গেছে। অযথা বৃষ্টির দোহাই দিয়ে লাভ কী?’সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

জুন 12, 2026
বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

জুন 12, 2026
Latest News
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa