Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সেনাশাসন ডেকে না আনার পরামর্শ দিয়েছেন নুরুল হক নূর
জাতীয়

সেনাশাসন ডেকে না আনার পরামর্শ দিয়েছেন নুরুল হক নূর

By Mynul Islam NadimNovember 2, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কিছু নেতাকর্মী ‘অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করছে’ মন্তব্য করে তাদেরকে সেনাশাসন ‘ডেকে না’ আনার পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে ‘যত সময় লাগে দেবেন’ বলেও জানান তিনি।

nur

Advertisement

শুক্রবার (নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কে দলটির সমাবেশে তিনি এই পরামর্শ দিয়েছেন নুরুল হক নূর। গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নাহিদ ইসলামের সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানও বক্তব্য রাখেন৷

শাহজালাল বিমানবন্দরে এপিবিএনের অফিস দখলের অভিযোগ, থানায় জিডি আওয়ামী লীগ শাসনের পতনে ‘দখলদারি’ বন্ধ হয়নি ‘শুধু হাতবদল হয়েছে’ বলেও মন্তব্য করে নূর বলেন, সেনা শাসন ডাইকা আইনেন না৷ কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কী হয়, সেটি কিন্তু বলা যায় না৷ এই কথা পাবলিকালি আমরা বলতে চাই না৷ কিন্তু বলা ছাড়া তো গতি নাই৷

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি বলেন, বাড়াবাড়ি বন্ধ করুন৷ বিশেষ করে পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপির সাথে আমাদের রাজপথে আন্দোলন, সংগ্রামের একটা সম্পর্ক৷ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্ব ও সহনশীলতার সাথে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে৷ কিন্তু তৃণমূলের কিছু নেতা-কর্মীরা অতিউৎসাহী হয়ে উঠেছে৷ এ যুগপৎ আন্দোলন-সংগ্রামে যারা ছিল তাদের সাথেও তারা ঝামেলার সৃষ্টি করছে৷

কোনো কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদের’ প্রতিধ্বনি শুনতে পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পুরনো ‘ব্যর্থতার’ জঞ্জাল অপসারণে নতুন রাজনীতির কোনো বিকল্প নাই৷ আওয়ামী লীগের ‘রক্তচক্ষুকে’ আমরা ভয় করি নাই, সুতরাং আমাদের ভয় দেখাবেন না৷ ‘ফ্যাসিবাদের’ পুনর্বাসনের সুযোগ করে দেবেন না৷ কোনো রাজনৈতিক দল যদি ভেবে থাকেন, ‘আমরা একাই একশ, ক্ষমতায় চলে এসেছি’, এত সোজা না, ক্ষমতা বহু দূরে৷

নুরুল হক নূর বলেন, দেশের যা পরিস্থিতি তাতে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং নির্বাচনে যেতে হয়ত তাদের দুই বছরের মত সময় লাগতে পারে৷ আমরা বলেছি, দুই বছর, এক বছর কিংবা তিন বছর লাগুক, রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশের গন্তব্যে যেতে যে কয় বছর লাগে সে কয় বছর সময় দেব৷

শেখ হাসিনার ‘অত্যাচার, নির্যাতন’ ১৬ বছর সহ্য করেছেন মন্তব্য করে নূর বলেন, অন্তর্বর্তী সরকার এই ‘ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো’ বদলাতে দুই-এক বছর নিলে আমরা সহ্য করতে পারব।

হার্ট ব্লকের উপসর্গ কী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে, মানুষের ভোগান্তি নিরসন করতে না পারলে ‘জনগণও ফুঁসে উঠতে পারে’ বলে অন্তর্বর্তী সরকারকেও সতর্ক করেন নূর। সব দল ও মানুষকে সঙ্গে নিয়ে ‘অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা’ গড়ে তোলার আহ্বানও জানান তিনি৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

June 26, 2026
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026

Latest News

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa