পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চার দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল-এ গেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।

শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকার-এ অনুষ্ঠিতব্য ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’-এ অংশগ্রহণ করবেন।
এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন। এতে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন।
ফোরাম শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


