জুমবাংলা ডেস্ক : দেশের ১৮টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এরইমধ্যে আবহাওয়া অধিদফতর দিয়েছে আরও একটি দুঃসংবাদ। আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা।

তীব্র শীতের সঙ্গে বৃষ্টি

Advertisement

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাশাপাশি যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরবর্তী পাঁচদিনে দিন ও রাতের তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি আরও তীব্রতর হতে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে।

প্রস্তুত বিশ্ব ইজতেমার ময়দান: আসছেন দেশ-বিদেশের মুসল্লিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.