স্পোর্টস ডেস্ক: টেস্টে খেলবেন কি না সেটি নিয়েই ছিল অনিশ্চয়তা। অথচ মাঠে নেমেই রেকর্ডে রাঙাচ্ছেন বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছেন। এদিকে, সফরকারীরাও গুটিয়ে গেছে প্রথম ইনিংসে ৫০৬ রান করে। তাদের লিড ১৪১ রানের। আর তাই পিছিয়ে থেকেই চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নামল বাংলাদেশ।

এর আগে ষষ্ঠ উইকেট জুটিতে যেন আঠার মতো ক্রিজে লেগে গিয়েছিলেন লঙ্কান দুই ব্যাটার ম্যাথিউস ও চান্দিমাল। দুজনের পার্টনারশিপ টিকেছিল ৪১৫ বল পর্যন্ত। রান এসেছিল ১৯৯। যা মনে করিয়ে দিচ্ছিল চলতি টেস্টের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিক-লিটনের ২৭২ রানের পার্টনারশিপকে।

অবশেষে চতুর্থ দিন বৃহস্পতিবার (২৬ মে) শেষ বিকেলে লঙ্কানদের জুটি ভাঙতে পারলেন এবাদত। তুলে নিলেন সেঞ্চুরি হাঁকানো দিনেশ চান্দিমালকে। তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ২১৯ বলে ১২৪ রান করেছেন তিনি।

Advertisement

নিজেদের সেরা জুটি গড়ে এগিয়ে চলেছিলেন ম্যাথিউস ও চান্দিমাল। এই দুইজনের আগের সর্বোচ্চ জুটি ছিল ১৮১ রানে, ২০১৭ সালে ভারতের বিপক্ষে।

এরপরই অবশ্য ম্যাথিউসেরও আউট হওয়ার সম্ভাবনা জেগেছিল। রিভিউও নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই ভেস্তে গেছে। চট্টগ্রাম টেস্টের ১৯৯ রানের অনবদ্য ইনিংস খেলার পর ঢাকা টেস্টেও এখন ব্যাট করছেন ১৩২।

এদিকে, এবাদতের পর উইকেটর দেখা পেলেন সাকিবও। চান্দিমালের পর ব্যাট করতে নামা নিরোশান ডিকভেলাকে থিতু হতেই দেননি টাইগার অলরাউন্ডার। এ নিয়ে চলতি টেস্টে সাকিবের এটি চতুর্থ শিকার।

এদিকে, শ্রীলঙ্কার লিড বেড়ে দাঁড়িয়েছে ১১৭ রানে। হাতে আছে আরও ৩টি উইকেট।

বাংলাদেশের প্রথম ইনিংসে পাঁচ উইকেট পড়ার পরই দুই শতক দেখেছিল দর্শকরা। লঙ্কান ইনিংসেও সেই পাঁচ উইকেট পড়ার পরই দুই শতক দেখল সবাই। মন্থর ব্যাটিংয়ে প্রথমে শতক হাঁকান ম্যাথিউস। এরপর শতক হাঁকান চান্দিমাল।

এর আগে চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো সাফল্য পাননি বাংলাদেশের বোলাররা। হতাশাকে সঙ্গী করে প্রথম সেশনে লঙ্কানরা বিনা উইকেটে সংগ্রহ করে ৮৭ রান। তবে মিরপুরে একটা উইকেটের জন্য আপ্রাণ চেষ্টা করেছে সাকিব-তাইজুল-এবাদতরা। মাঝে মুমিনুলের এক আবেদনে আম্পায়ার সায় দিলেও, রিভিউ নিয়ে জীবন পেয়ে বাংলাদেশের দুর্দশা আরও বাড়িয়েছেন চান্দিমাল। ষষ্ঠ উইকেট জুটিতে লাঞ্চের আগেই লিড নিয়েছে সফরকারীরা। চার দিনেও দুই ইনিংস শেষ না হওয়া টেস্টের ভাগ্য ধীরে ধীরে এগোচ্ছে ড্রয়ের পথে।

দিনের শুরুতে আশা জাগিয়েও উইকেটের দেখা পায়নি বাংলাদেশের বোলাররা। এবাদত হোসেনের বলে বেশ কয়েকবার পরাস্ত হলেও লেগ বিফোরের হাত থেকে বেঁচে গেছেন সফরকারী দলের দুই ব্যাটার। সাকিব-তাইজুলও পারেননি সাফল্য এনে দিতে। বেশ স্বাছন্দ্যেই ব্যাট করছেন ম্যাথিউস-চান্দিমাল। মাঝে মাঝে ব্যাটের কাণায় লেগে কিংবা পায়ে বল লেগে আফসোস বাড়িয়েছে টাইগারদের।

সুখবর পেলেন লিটন-মুশফিক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.