স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। সোমবার চট্টগ্রামে তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় বাংলাদেশ।

অনন্য উচ্চতায় সাকিব

Advertisement

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট ৭১ বলে দলীয় সর্বোচ্চ ৭৫ রান আর বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় দলের হয়ে সবচেয়ে বেশি ৪ উইকেট শিকার করেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে ১৯৬ রানে অলআউট করে ৫০ রানের জয় পায় বাংলাদেশ।

দেশের জয়ে অবদান রেখে সাকিব হন ম্যাচ সেরা। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৫বার ম্যাচ সেরা হন সাকিব।

আর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে এনিয়ে ৪০বার ম্যাচ সেরা হলেন সাকিব। এই অনন্য কৃর্তী গড়ার পথে সাকিব ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ওয়াসিম আকরামকে।

এই রেকর্ডে সাকিবের ওপরে আছেন ১২ জন। ৪১ বার ম্যাচ সেরা হয়ে সাকিবের ঠিক ওপরেই আছেন ভিভ রিচার্ডস, অরবিন্দ ডি সিলভা, ক্রিস গেইল ও মাহেলা জয়াবর্ধনে।

৭৬বার ম্যাচ সেরা হয়ে সবার ওপরে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ৬২ বার জিতে দুইয়ে বিরাট কোহলি, ৫৮বার পেয়ে তিনে সনাৎ জয়াসুরিয়া। এছাড়া ৫৭ বার সেরা হয়েছেন জ্যাক ক্যালিস, ৫০ বার কুমার সাঙ্গাকারা।

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল, ২২ বার।

রাশমিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ভুয়া, বলছেন ভারতীয় তারকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.