Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, বড় জয় দলের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, বড় জয় দলের

By Saiful IslamAugust 2, 20233 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সামলালেন চাপ। টিম সেইফার্টকে নিয়ে গড়লেন দারুণ এক জুটি।এরপর অবশ্য হয়ে যেতে হলো রান আউট। বোলিংয়ে আসার আগেই প্রতিপক্ষ চাপে ছিল বেশ। সেটিকে আরও বাড়ান তিন ওভারে দুই উইকেট নিয়ে। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তাতে বড় জয় পেয়েছে তার দলও।

মঙ্গলবার কলম্বোয় এলপিএলের ম্যাচে বি লাভ ক্যান্ডিকে ৮৩ রানে হারিয়েছে গলে টাইটান্স। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৮০ রান করে গল। জবাব দিতে নেমে ১৭ বল আগেই ৯৭ রানে অলআউট হয়ে যায় ক্যান্ডি।

টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ রানে এসে প্রথম উইকেট হারায় গলে টাইটান্স। ১ চারে ১৪ বলে ১১ রান করে আউট হন উদ্বোধনী ব্যাটার লাসিথ ক্রুসপোলে। তিনে খেলতে নেমে ভানুকা রাজাপাকসে আউট হন ৭ বলে ৪ রান করে। আরেক উদ্বোধনী ব্যাটার সেভন ডানিয়েল ৩১ বলে ২৫ রান করেন। ৬০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় গল।

সেখান থেকে টিম সেইফার্টের সঙ্গী হয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন সাকিব আল হাসান। কামিন্দু মেন্ডিসের বলে টানা দুটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি। এতে স্রেফ ২৭ বলে পঞ্চাশ রানের জুটি হয় সেইফার্টের সঙ্গে। এর পরিণতিতে অবশ্য ছিল হতাশা। ইসুরু উদানার বলে দুই রান নিতে যান সেইফার্ট ও সাকিব। অল্পের জন্য রান আউট হন নন স্ট্রাইক প্রান্তে থাকা বাংলাদেশি অলরাউন্ডার। ২১ বল খেলে ২৩ রান করেন তিনি। ৫২ বলে ৯৫ রানের জুটিও ভেঙে যায়।

আরেক প্রান্তে অবশ্য ইনিংস টেনে নেন সেইফার্ট। ৫ চার ও সমান ছক্কায় দলের পক্ষে ৩৯ বলে সর্বোচ্চ ৭৪ রান আসে তার ব্যাট থেকে। সাকিব হন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ক্যান্ডির পক্ষে এক উইকেট করে নেন আমের জামিল, মোহাম্মদ হাসনাইন, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

জবাব দিতে নামা ক্যান্ডির বিপক্ষে সাকিব বোলিংয়ে আসেন ইনিংসের নবম ওভারে। এর আগেই অবশ্য ৪৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। বোলিংয়ে এসে প্রথম বলটি ওয়াইড দেন সাকিব। নিজের প্রথম বৈধ ডেলেভারিতে পেয়ে যান উইকেটের দেখা। ৮ বলে ৩ রান করা আসিফ আলি তার বলে ক্যাচ দেন লং অফে।

পরে টানা আরও দুটি ওভার করেন সাকিব। দ্বিতীয় ওভারে চার রান দিলেও উইকেটের দেখা পাননি। নিজের দ্বিতীয় সাফল্য তিনি পান তৃতীয় ওভারের শেষ বলে গিয়ে। এবার ২২ বলে ৬ রান করা আমির জামেলকে বোল্ড করেন তিনি। এরপর শুরু থেকে ধুঁকতে থাকা ক্যান্ডির অলআউট হতেও বেশি সময় লাগেনি।

১৭ ওভার এক বল খেলতে পারে তারা। ক্যান্ডির পক্ষে ১ চার ও ২ ছক্কায় ১৯ বলে সর্বোচ্চ ২৭ রান করেন আশেন বান্দারা। এছাড়া শেষদিকে ১২ বলে ১৬ রান আসে ইসুরু উদানার ব্যাটে। ৩ ওভার বল করে কেবল ১০ রান দেন সাকিব, নেন দুই উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন কাসুন রাজিথা, রিচার্ড এনগারাভা ও তাবরেজ শামসি।

রানার্সআপ হয়ে দেশে ফিরলেন মুশফিক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket উজ্জ্বল ক্রিকেট খেলাধুলা জয়! দলের বড় ব্যাটে-বলে সাকিব
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.