Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ব‌্যর্থতায় শেষ হলো সাকিব-লিটনের লঙ্কা মিশন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ব‌্যর্থতায় শেষ হলো সাকিব-লিটনের লঙ্কা মিশন

By Tarek HasanAugust 20, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ফাইনালে উঠার দুটি সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাসের দল গল টাইটাইন্স। দুই ম‌্যাচেই ফ্লপ বাংলাদেশের তারকা দুই ক্রিকেটার।

সাকিব-লিটন

জিততে পারেনি তাদের দল গল টাইটান্সও। শনিবার কলম্বোতে দ্বিতীয় কোয়ালিফায়ারে বি-লাভ ক‌্যান্ডি ৩৪ রানে হারিয়েছে গল টাইটান্সকে। আগে ব‌্যাটিং করে ক‌্যান্ডি ৭ উইকেটে ১৫৭ রান করে। জবাবে গল ৮ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি। রোববার প্রতিযোগিতার ফাইনালে তাদের প্রতিপক্ষ ডাম্বুলা আউরা।

সাকিব বোলিংয়ে নিজের ছাপ রাখলেও ব‌্যাটিং ছিলেন একেবারেই অগোছালো। ফাইনালে উঠার শেষ লড়াইয়েও পারেননি দলকে জেতাতে। বোলিংয়ে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেওয়ার পর ব‌্যাটিংয়ে ১৫ বলে ২ বাউন্ডারিতে ১৭ রান করে আউট হন। গুরুত্বপূর্ণ সময়ে ব‌্যাটিংয়ে নেমেছিলেন সাকিব। ওখানে দায়িত্বশীল ইনিংস প্রত‌্যাশা করছিল তার দল। কিন্তু স্পিনার আরাকচিগের বল মিড উইকেটে উড়াতে গিয়ে ধরা পড়েন মোহাম্মদ হারিসের হাতে।

এদিকে চরম অফফর্মে থাকা লিটস দাস আজ শুরুটা ভালো করেছিলেন। স্পিনার মুজিব-উর-রহমানকে এক ওভারে তিন চার মেরে ভালো কিছুর আশা দেখিয়েছিলেন। কিন্তু ডানহাতি ব‌্যাটসম‌্যান নিজের ভুলে বিসর্জন দিয়ে আসেন উইকেট। বাঁহাতি স্পিনার চতুরঙ্গ ডি সিলভার বল প্রথমে লেগ স্টাম্পে সরে, পরে অফস্টাম্পের বাইরে গিয়ে উইকেট ওপেন রেখে সুইপ করতে গিয়েছিলেন। চতুরঙ্গ নিজের পরিকল্পনায় ছিলেন স্থির। বল রেখেছিলেন স্টাম্পে। লিটন বল মিস করে বোল্ড হন ২৫ রানে। ১৯ বলে এই ইনিংসটি সাজানোর পথে চারটি চার মারেন এই ব‌্যাটসম‌্যান। গল শিবিরে শেষ দিকে যোগ দেন লিটন। ৩ ম‌্যাচে মাত্র ৩৪ রান আসে তার ব‌্যাট থেকে। গড় রান ছিল ১১.৩৩।

সাকিবও গোটা প্রতিযোগিতায় ব‌্যাটিংয়ে ভুগেছেন। ১০ ম‌্যাচ খেললেও রান করেছেন মাত্র ১৩৮। ১ ম‌্যাচে ছিলেন অপরাজিত। সর্বোচ্চ রান ৩০, স্ট্রাইক রেট ছিল ১১৫। বোলিংয়ে তার ইকোনমি ছিল দুর্দান্ত। ৫.৭০ ইকোনমিতে ১০ ম‌্যাচে তার শিকার ১০ উইকেট।

সাকিব লিটনের দুজনেরই এবার অভিষেক হলো লঙ্কা প্রিমিয়ার লিগ। ব‌্যর্থতায় শেষ হলো তাদের লঙ্কা মিশন। সামনেই আবার দুজনকে জাতীয় দলের জার্সিতে উড়াল দিতে হবে দ্বীপপুঞ্জে। সেখানে ভালো কিছুর আশায় নিশ্চিতভাবেই বুক বাঁধবে সমর্থকরা।

বক্স অফিসে ‘গদর-২’ ঝড়ে সংকটে ‘পাঠান’ ছবির রেকর্ড

এদিকে ক‌্যান্ডিকে ফাইনালে তোলার নায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা। ব‌্যাট হাতে ৩০ বলে ৪৮ রানের পর বল হাতে ২১ রানে ২ উইকেট নেন এই স্পিন অলরাউন্ডার।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket ক্রিকেট খেলাধুলা ব্যর্থতায় মিশন লঙ্কা শেষ! সাকিব-লিটন, সাকিব-লিটনের হলো
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

February 1, 2026
বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

January 31, 2026
বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

January 31, 2026
Latest News
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

T20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

bilbul

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন : বিসিবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.