Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘সাকিব শুধু অন্যের ঘাড়ে দোষ দেয়’
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘সাকিব শুধু অন্যের ঘাড়ে দোষ দেয়’

By Tarek HasanJune 26, 20242 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ভুলে যাওয়ার মতো একটা বিশ্বকাপ কাটিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপজুড়ে ব্যাট-বলে ছন্দে ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার। বাংলাদেশও সুপার এইট থেকে বিদায় নিয়েছে শূন্য হাতে। অথচ সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

sakib

এমন বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সে সমালোচকদের একজন সাবেক ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল। তিনি অবশ্য ক্ষোভ ছেড়েছেন সাকিব আল হাসানের ওপর। বাংলাদেশি অলরাউন্ডারের সমালোচনায় প্যাটেল বলেছেন, সাকিব শুধু অন্যের ঘাড়ে দোষ দেয়।

এবারের বিশ্বকাপে ৭ ইনিংস ব্যাটিং করে ১৮.৫০ গড়ে ১১১ রান করেছেন সাকিব। স্ট্রাইকরেট মোটে ১০৬। অন্যদিকে ৬ ম্যাচে বোলিং করে নিয়েছেন মাত্র ৩ উইকেট। দলের সিনিয়র ক্রিকেটারদের একজন সাকিব। এমন পারফরম্যান্সের পর সাকিবের যে সমালোচনা হবে, এটা অনুমিতই ছিল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের আউটের ধরণ দেখে আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার সাকিবের সমালোচনায় বলেছিলেন, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া উচিত বাংলাদেশি অলরাউন্ডারের। আফগানিস্তান ম্যাচের পর এবার সাকিবের সমালোচনায় প্যাটেল বলেছেন- সাকিব সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপায়।

গতকাল মঙ্গলবার ক্রিকবাজের আলোচনায় যুক্ত হয়ে প্যাটেল বলেছেন, ‘ম্যাচ হারের দায় আপনি কার ওপর দেবেন? সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল সাকিবের ওপর, সবচেয়ে বেশি দায়িত্ব ছিল সাকিবের ওপর। যেন ও ম্যাচ জেতায় বাংলাদেশকে। কিন্তু বড় ম্যাচ এলেই সাকিব ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে যায়, বোলিং করে না। ব্যাটিংয়ে এলেও দু-একটা ছক্কা মেরে আউট হয়ে যায়।’

এখানেই থেমে থাকেননি প্যাটেল। এরপর যোগ করেন, ‘এরপর কোথাও না কোথাও, কারো না কারো ওপর তো দোষ চাপাতে হবে। সাকিবের এই অভ্যাস আগে থেকেই আছে। তাই সাকিব যে এমনটা বলেছে তাতে আমি মোটেই অবাক হইনি।’

এর আগে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে বাংলাদেশের একাদশ নির্বাচন ও টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তুষ্টির কথা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সাকিব। দলের কোচ ও অধিনায়কের সিদ্ধান্তের বিপক্ষে সাকিবের এমন মন্তব্য যে প্যাটেল ভালোভাবে নেননি, সেটা উঠে এসেছে ক্রিকবাজের আলোচনাতেই।

মেসিকে নিয়ে আর্জেন্টাইন শিবিরে দুঃসংবাদ!

প্যাটেল আরও বলেছেন, ‘সাকিব নিজে থেকে অধিনায়কত্ব ছেড়েছে মানে বর্তমান অধিনায়ক ও কোচ এটাই ধরে নেবেন, সাকিব কোনো দায়িত্ব নিতে চায় না। ও হয়তো নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করতে চায় না। তাহলে ওকে ওর মত ছেড়ে দেই। নিজের খেলাটা খেলুক, আর ম্যাচ জেতানোর চেষ্টা করুক। কোচ-অধিনায়ক নিজেদের চিন্তা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তারপরও জনসম্মুখে এসে এসব কেনো বলেছে, এটা আমি বুঝলামই না।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket অন্যের ক্রিকেট খেলাধুলা ঘাড়ে দেয়: দোষ বিশ্বকাপ শুধু সাকিব
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

February 1, 2026
Latest News
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.