স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

Advertisement

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১.১ ওভারে তিন উইকেটে ২১০ রান।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অল আউট হয়েছে লংকানরা। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮০ রান।

রান তাড়ায় টাইগারদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। শুরুতে ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দেন তামিম।

ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলেই মধুশঙ্কার বলে সাজঘরের পথ ধরেন তামিম। আউট হওয়ার আগে ৯ রান করেন তিনি।

তামিমের বিদায়ে বাইশ গজে আসেন নাজমুল হোসেন শান্ত। এরপর স্কোরকার্ডে কিছু রান যোগ করেন লিটন। তবে ভালো শুরুর পরও ড্রেসিংরুমের পথ ধরেছেন তিনি। ম্যাচের সপ্তম ওভারে মধুশঙ্কার গতিতে লেগ বিফরের ফাঁদে পড়েন লিটন। তার আগে ২৩ রান করেন।

এরপর ক্রিজে আসেন টাইগার দলপতি সাকিব আল হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন শান্ত। সাকিব-শান্ত জুটির ব্যাট থেকে আসে ১৬৯ রান।

বাংলাদেশের দলীয় ইনিংস এগিয়ে নেয়ার পাশাপাশি ফিফটি তুলে নেন সাকিব। তবে ম্যাথিউজের বলে ৮২ রানে থেমেছে টাইগার দলপতির ইনিংস।

পরে উইকেটে আসেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। এখন শান্ত ৮৯ ও মাহমুদউল্লাহ ০ রানে অপরাজিত আছেন।

এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। প্রথম ওভারেই টাইগারদের আনন্দে ভাসান শরিফুল ইসলাম।

ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের তালুবন্দী হন পেরেরা। মাত্র ৪ রান করেন তিনি। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিতে থাকেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। পাওয়ার প্লের বাকিটা সময় নির্বিঘ্নে কাটান দুজন, গড়েন পঞ্চাশোর্ধ রানের জুটি।

ক্রমেই ভয়ংকর হয়ে উঠতে থাকা এই জুটি ভাঙেন সাকিব। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে তিনি ফেরান মেন্ডিসকে। লঙ্কান অধিনায়ক ফেরেন ১৯ রানে। পরের ওভারে ৪১ রান করা নিশাঙ্কাকে বোল্ড করেন তানজিম সাকিব।

এরপর দলের হাল ধরেন চারিথ আসালঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। চতুর্থ উইকেটে ৬৩ রান যোগ করেন এ দুই ব্যাটার। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা এই জুটি ভাঙেন সাকিব। তার বলে ৪১ রানে আউট হন সাদিরা।

সাদিরার বিদায়ের পর ক্রিকেটের বিরলতম ঘটনার সাক্ষী হয় বিশ্ব। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সাদিরা আউট হওয়ার পর প্রথম বল মোকাবেলায় নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় নিতে থাকেন তিনি।

ষষ্ঠ উইকেটে ৭৮ রান যোগ করেন আসালঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা। ব্যক্তিগত ৩৪ রানে ধনঞ্জয় ফিরলেও দলকে দারুণভাবে এগিয়ে নেন আসালঙ্কা। শেষদিকে আউট হওয়ার আগে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি।

শেষদিকে আর কেউই বলার মতো রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন তানজিম সাকিব। এছাড়া শরিফুল ইসলাম ও সাকিব দুটি এবং মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.