জুমবাংলা ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাগুরা শহরের নোমানী ময়দানে শহীদ বেদীতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিবের শ্রদ্ধা

Advertisement

এর আগে, আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ।

এরপর, একে একে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মাগুরা-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরসহ সরকারি-বেসরকারি, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ।

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

পরে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান টেডিয়ামে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.