Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা সাকিবের কণ্ঠে জয়ের প্রত্যয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাকিবের কণ্ঠে জয়ের প্রত্যয়

By Tarek HasanJun 13, 2024, 12:12 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয়ের পর বাগে পেয়েও দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। নিউইয়র্কে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ৪ রানে হারের আক্ষেপে পুড়তে হয়েছে টাইগারদের। আম্পায়ারের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় এ নিয়ে ব্যাপক কথা হচ্ছে।

sakib

বাজে পারফর্ম্যান্সে বড় তারকা সাকিব আল হাসান আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আছেন আলোচনায়। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য সাকিব পরে ৮ রান করে আউট হন। প্রোটিয়াদের বিপক্ষে ৩ রানে সাজঘরে ফেরেন, পরে বল হাতে ১ ওভারে ৬ রান দিলে তাকে আর বোলিংয়ে আনার সাহস পাননি অধিনায়ক!

অথচ টি২০তে সবটি বিশ্বকাপ খেলা ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক অর্জন, অনেক রেকর্ড নামের পাশে। সেন্ট ভিনসেন্টে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ, এখানেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল।

‘আমি আশা করি, সেন্ট ভিনসেন্টে আমরা দুটি ম্যাচেই জিততে পারব। পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারব।’ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির এক প্রামাণ্য চিত্রে বলেন সাকিব। টাইগার ক্রিকেটের সময়ের বড় তারকা, সাবেক অধিনায়ক সেখানে তার ক্রিকেট জীবন, বিশ্বকাপের অতীত অভিজ্ঞতা, এক সময়ের বন্ধু তামিম ইকবালের সঙ্গে দূরত্বসহ আরও অনেক বিষয়েই কথা বলেন।

সেন্ট ভিনসেন্টের এই মাঠে এর আগে কোনো টি২০ খেলেনি বাংলাদেশ। তবে দুটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছে। চারটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর মধ্যে ২০০৯ সালে একটি টেস্টে জেতার অভিজ্ঞতা আছে। ওয়ানডে বিশ্বকাপ নাকি টি২০ বিশ্বকাপ, কোনটা বড় সাকিবের কাছে? ‘ওয়ানডে বিশ্বকাপই বড়। টি২০ বিশ্বকাপ প্রতি দুই বছর পরপর হয়, হেরে গেলেও পরেরটা নিয়ে ভাবা যায়।

৫০ ওভারের বিশ্বকাপের জন্য কিন্তু এখনো ভারত ভুগছে, মানসিক ও শারীরিক দুভাবেই। ওয়ানডে বিশ্বকাপ অবশ্যই অনেক বড়।’ তাহলে টি২০ নিয়ে এই যে উন্মাদনা, ‘টি২০ বিশ্বকাপ হচ্ছে সময়ের চাহিদার কারণে। মানুষ এখনো পুরো দিন ধরে ওয়ানডে দেখতে চায় না, পাঁচ দিনের টেস্ট ম্যাচের কথা তো ভুলেই যান।

সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে। আমার সৌভাগ্য হয়েছে, এত দিন ধরে সব পরিবর্তন দেখার। সামনে সম্ভবত আরও কিছু পরিবর্তন আসবে।’

তামিমের সঙ্গে একসময় বন্ধুত্বের সম্পর্ক ছিল সাকিবের। সেটি এখন আর নেই। তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছে, গত ওয়ানডে বিশ্বকাপের আগে এ প্রসঙ্গ খোদ বিসিবি প্রধান বলেছিলেন, ‘ওরা তো এখন কথা বলও বন্ধ করা দিয়েছে।’ সাকিব বলেন, ‘কথা হতো না, এটা একদম ভুল। আগে আমাদের যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেকদিন ধরেই নেই।’

হজের আনুষ্ঠানিকতা শুরু শুক্রবার

মিরপুরে একটা সময় দুজনে একই ভবনে থাকতেন। প্রামাণ্যচিত্রে অনেকটা ভাবলেশহীনভাবে এ তারকা বলেছেন, দুজনে বিয়ে করে আলাদা হয়ে যাওয়ার কারণেই এখন আর সেই সম্পর্কটা নেই। ‘স্বাভাবিকভাবেই ওই (পূর্বের) নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে। আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at ZoomBangla iNews. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

May 21, 2026, 7:38 PM Asia/Dhaka
বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

May 21, 2026, 4:46 PM Asia/Dhaka
স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

May 21, 2026, 3:00 PM Asia/Dhaka
Latest News
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

World Cup

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

ব্রাজিল জাতীয় ফুটবল দল

৩০ বছর পর দল ঘোষণায় যে নজির দেখালো ব্রাজিল

সাবেক অধিনায়ক স্মিথ

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

নেইমার

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp