Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মাঠে নামার ঘোষণা দিলেন শামীম ওসমান
ঢাকা বিভাগীয় সংবাদ

মাঠে নামার ঘোষণা দিলেন শামীম ওসমান

By Saiful IslamAugust 21, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ক্ষমতাসীন দলের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দল ক্ষমতায় আর আপনি এলাকায় দাপট দেখাবেন, মানুষের কষ্টের টাকায় বাড়ি করবে আর রড সিমেন্ট আপনার কাছ থেকে নিতে হবে- এসব ভুলে যান। অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে এসে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলেন। সেই ছবি নিজ অফিসে টাঙিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করেন, অত্যাচার করেন, ভূমিদস্যুতা করেন কিংবা মাদক ব্যবসার নেতৃত্ব দেন। আমি প্রতিটি এলাকায় স্পাই (গোয়েন্দা) লাগিয়েছি। সুযোগ দিলাম নিজেদের সংশোধন করেন, আর তা না করলে প্রত্যাহার করে জনসম্মুখে বেইজ্জত করা হবে।

রোববার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলার কুতুবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেড় হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী উপহার তুলে দেন তিনি।

শামীম ওসমান বলেন, আমি আল্লাহর কাছে শপথ করেছি- আমার উদ্দেশ্য এখন শান্তি কায়েম করা। আমি আমার নির্বাচনি এলাকায় খবর নিয়েছি, এখানে প্রচুর রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ হয়েছে। মানুষ এখন আর উন্নয়ন চায় না। তারা চান শান্তিতে বসবাস করতে। এ অঞ্চল শিল্পাঞ্চল হওয়ায় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসে বাড়িঘর করছেন।

তিনি আরও বলেন, কেউ পাঁচ শতাংশ জায়গা কিনে বাড়িঘর করতে গেলে অনেকেই গিয়ে সাইনবোর্ড লাগিয়ে ভূমিদস্যুতার চেষ্টা করেন। অনেকে বলেন- আমার থেকে রড-সিমেন্ট নিতে হবে। মানুষের ওপর জুলুম করা যাবে না। আমি স্পাই (গুপ্তচর) লাগিয়েছি। আমার কাছে সব খবর আছে। যারা দলীয় পরিচয়ে এসব করে বেড়ান, তাদের সুযোগ দিলাম। নিজেকে সংশোধন করুন, না হলে এই এলাকার মুরব্বিদের সঙ্গে নিয়ে আপনাদের বিতাড়িত করা হবে।

জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে উদ্দেশ করে তিনি বলেন, একজন আছেন যিনি জেলা বিএনপির সভাপতি হয়েছেন। তিনি একবার করেন আওয়ামী লীগ, একবার করেন বিএনপি, আরেকবার করেন জাতীয় পার্টি। মোট পাঁচবার তিনি দল পরিবর্তন করেছেন। রাজনৈতিকভাবে একটি কথা আছে ‘পলিটিক্যাল প্রস্টিটিউট।’ আসলে এরা হলো ঠিক তাই। তারা রাজনীতি করেন নিজের স্বার্থ চরিতার্থ করতে। যারা দলীয় পরিচয়ে অপকর্ম করতে চান তারা এসব নেতাদের সঙ্গে যোগ দেন। আমার আপত্তি নাই। তবে আমার এলাকায় এসব অপকর্ম করলে আমি প্রতিহত করব।

তিনি স্থানীয় মুরব্বিদের উদ্দেশে বলেন, একদিন সবাই চলে যাব। তাই আমি বা আমরা আমার এলাকার পরিবেশের উন্নয়নে কী করলাম তা নিয়ে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। আমি আগামী মাস থেকে মাঠে নামব। আপনারা আমার পেছনে থেকে সাপোর্ট দেবেন। সমাজ থেকে মাদক-সন্ত্রাস, ভূমিদস্যুতা ও ইভটিজিং রোধে যা যা করণীয় সব উদ্যোগ নেওয়া হবে।
কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের নেতা চন্দন শীল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ওসমান ঘোষণা ঢাকা দিলেন নামার বিভাগীয় মাঠে শামীম সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.