জুমবাংলা ডেস্ক : ‘খেলা হবে’ এ হুংকার থেকে দীর্ঘদিন বিরত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তবে সোমবার (২০ মার্চ) দুপুরে ফের সেই হুংকার দিয়েছেন তিনি। এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহম্মদ গিয়াসউদ্দিনকে ‘পুরুষত্ব’ প্রমাণের আহ্বান জানান আ.লীগের এই সংসদ সদস্য।

শামীম ওসমান

Advertisement

শামীম ওসমান বলেন, রোজার পর ঈদে একটু আনন্দ করি। রোজা আর ঈদ যাক। যারা হুমকি দিচ্ছেন যদি খেলতে চান এখানে বসে সিদ্ধান্ত নিয়েছি। ঈদের পর নারায়ণগঞ্জেই থাকবো। কখন খেলবেন, কয়টা বাজে খেলবেন৷ আমরা খেলবো আপনাদের সঙ্গে। সোমবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শামীম ওসমান জানান, নারায়ণগঞ্জে বিএনপির অনেক নেতা ছিলেন। আমাদের ওপর বিএনপির অনেকে অত্যাচার করেছেন। আমরা কিন্তু প্রতিশোধ নিইনি। উনি (গিয়াসউদ্দিন) সেদিন বলছেন, আওয়ামী লীগের একটি ভালো গ্রুপ নাকি চায় শেখ হাসিনার সরকার আর যেন ভবিষ্যতে ক্ষমতায় না আসে। আমার মনে হয় উনি ফ্যাসাদ সৃষ্টি করতে চান। ফ্যাসাদ সৃষ্টি হলো খুনের চেয়ে বেশি অপরাধ।

এসময় তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন, যদি এ ভদ্রলোক সত্যিকারের কাপুরুষ না হয় তাহলে তার জবাব দেওয়া উচিত আওয়ামী লীগের কোন গ্রুপের সদস্যরা চায় না আ.লীগ ক্ষমতায় না আসুক। সেটা প্রকাশ করুক। ১০ বছর কোনো খবর ছিল না। এখন মাঠে নেমেই উচ্ছৃঙ্খল স্লোগান দিচ্ছেন। জাতির জনক ও তার কন্যাকে নিয়ে খারাপ গালি দিচ্ছেন। তার সঙ্গে সুরে সুর মিলিয়ে অনেকে কথা বলছেন। বলছেন, আমার বারোটা বাজিয়ে দেবেন। কেউ বলছেন পঁচিশটা বাজাবেন। ভাই আমি শান্ত হয়ে গেছি। কারো সঙ্গে লড়াই করতে রাজি না। এমন চোখ দিয়ে বড় বড় চোখ দেখলে আমার ভয় হয়।

এছাড়া সাবেক এমপি গিয়াসউদ্দিনকে উদ্দেশ করে শামীম ওসমান আরও বলেছেন, উনি নারায়ণগঞ্জে অনেক কিছু করিয়েছেন। আমাদের সুন্দর আলী ভাইকে মারিয়েছেন, নজরুল ইসলাম সুইট, জাফর, মাসদাইরের সেলিমকে মারিয়েছেন। আমাদের ১০ থেকে ১২ জনকে তিনি হত্যা করিয়েছেন। বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই সাব্বিরকে নিষিদ্ধপল্লীর ছেলেদের দিয়ে হত্যা করিয়েছিলেন। তিনি সেই লোক। তিনি মিশনপাড়ার ডেভিডকে হত্যা করিয়েছিলেন। কারণ ডেভিড তার কন্ট্রোলে ছিল না। সে ছিল অন্য গ্রুপের।

তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, মহানগর আ.লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.