Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে জোর উদ্যোগ শুরু
জাতীয়

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে জোর উদ্যোগ শুরু

By Shamim Rezaনভেম্বর 11, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যান দলটির শীর্ষ অনেক নেতাও। সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে হত্যার অভিযোগে শেখ হাসিনার নামে প্রায় তিন শতাধিক মামলা দায়ের হয়েছে। মামলা হয়েছে তার সরকারের এমপি, মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। দাবি উঠেছে শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতোদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার।

Sheikh Hasina

Advertisement

এমতাবস্থায়, গতকাল রবিবার (১০ই নভেম্বর) আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই-অগস্ট মাসে গণহত্যা চালিয়ে যারা পালিয়ে আছেন, তাদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি। এটি খুব দ্রুত হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, আমরা তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করব।

মূলত তারপরই ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর জন্য ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছে অন্তর্বর্তী সরকার। যদিও মি. আসিফ শেখ হাসিনার নাম সরাসরি উল্লেখ করেননি।তবে জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময়ের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন তিনি।

এদিকে শেখ হাসিনার বিষয়ে গত অক্টোবরে ভারত জানিয়েছিল, হাসিনা ‘নিরাপত্তাজনিত কারণে’ ভারতে এসেছেন এবং এখানেই আছেন। তারপর থেকে এখনও পর্যন্ত হাসিনার ভারত ছাড়ার কোনও তথ্য জানা যায়নি।

যদি সত্যিই ইন্টারপোলের মাধ্যমে নোটিস জারি করে অন্তবর্তীকালীন সরকার,তার মানে ইন্টারপোলের সদস্য প্রতিটি রাষ্ট্রকে হাসিনা সম্পর্কে সতর্ক করে দেওয়া হবে। ইন্টারপোলের একাধিক রঙের নোটিস রয়েছে। বেগুনি, কমলা, সবুজ, কালো, নীল, হলুদ ও লাল। এক এক রঙের নোটিসের অর্থ এক এক ধরনের। পলাতক কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করে দেশে ফেরানোর জন্য ‘রেড কর্নার নোটিস’ জারি করা হয়। ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করলে সদস্য রাষ্ট্রগুলির তদন্তকারী সংস্থা নিজ নিজ দেশে অভিযুক্তের খোঁজ চালায়।তার মানে এমনটি হলে ভারত ও তখন হাসিনাকে ফেরত দিতে চাপে থাকবে।

হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা রুজু হয়েছে। উল্লেখযোগ্য মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় ইতোমধ্যে শেখ হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দেশের বিভিন্ন থানায় অন্তত ২৩৩টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে ।

এর মধ্যে ১৯৮টি মামলায় খুনের অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনাসহ ১৪৩ জনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। গত ১৭ অক্টোবর জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। তারপর থেকে এত দিন পর্যন্ত হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে সেই অর্থে কোনও পদক্ষেপ করেনি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার।

অক্টোবরের শেষের দিকে আমেরিকার সংবাদমাধ্যম ‘ফিনানশিয়াল টাইমস্‌’-কে দেওয়া এক সাক্ষাৎকারেও ইউনূস তাঁর অন্তর্বর্তী সরকারের অবস্থানের কথা পরিষ্কার করেছেন। যেখানে তিনি বলেন এখনই হাসিনাকে বাংলাদেশে ফেরানোর কোনও ভাবনা নেই তাদের। প্রধান উপদেষ্টা আরো বলেছিলেন, হাসিনার বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আদালতের রায় ঘোষণা হলে আমরা ভারতের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করব।আদালতের রায়ের আগে এ ধরনের কোনও পদক্ষেপ করা হবে না বলেও ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইউনূস।

লাখ নাকি কোটি? হাওড়া ব্রিজ নির্মাণে খরচ হয়েছিল যত টাকা

উল্লেখ্য গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ’-এর অভিযোগে দু’টি মামলার প্রেক্ষিতে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। আগামী ১৮ নভেম্বর হাসিনা-সহ সব অভিযুক্তকে ট্রাইবুনালে হাজির করানোর নির্দেশ দেওয়া রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

জুন 15, 2026
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
Latest News
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa