জুমবাংলা ডেস্ক : সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

gopalganj

Advertisement

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক নিখিল দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহ-সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সব ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে লাঠি-বৈঠা হাতে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন।

বেলা ১১টায় বিক্ষোভ মিছিল শুরুর কথা থাকলেও সকাল ৯টার মধ্যে উপজেলা পরিষদের মাঠসহ আশপাশের এলাকা জনস্রোতে পরিনত হয়।

এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নেতাকর্মীরা স্লোগান দেন। বন্ধ হয়ে যায় গোপালগঞ্জ-পয়সারহাট, কোটালীপাড়া-সাতলা ও কোটালীপাড়া-রাজৈর সড়কে যান চলাচল।

বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে দাঁড়িয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।

পরে মাহাবুব আলী সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবে, ততোদিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।”

নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে শরীরের যে অঙ্গটি পাল্টিয়েছেন মাধুরী

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব দ্রুতই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.