জুমবাংলা ডেস্ক : তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার (৮ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর মধ্যদিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।

মোদি

Advertisement

এমন অবস্থায় ফোন করে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বুধবার (৫ জুন) রাতে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, ফোনে কথোপকথনের সময় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ জানান মোদি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিমন্ত্রণ গ্রহণ করেন।

দুই নেতার ফোনালাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে।

এ সময় শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্যদিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। এছাড়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতের নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি আসন পেয়েছে। ২০১৪ সালে দলটি পেয়েছিল ২৮২টি আসন এবং ২০১৯ সালে ৩০৩ টি আসন জিতেছিল মোদির দল।

বিমানে কি হেডলাইট থাকে? এর কাজ জানলে আপনি অবাক হবেন

সংবিধান অনুযায়ী ভারতে সরকার গঠনের জন্য কোনো দলকে ২৭২টি আসনে জিততে হয়। এক্ষেত্রে মোদির দল এককভাবে সরকার গঠন করতে পারছে না। এর জন্য জোটের ওপরই নির্ভর করতে হবে মোদিকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.