Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা
জাতীয়

শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা

By Tarek Hasanআগস্ট 6, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দুপুরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তড়িঘড়ি আকাশপথে পলায়ন করেন তিনি। বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন হাসিনা। তবে এই সিদ্ধান্তের জন্য প্রথমে মোটেই প্রস্তুত ছিলেন না তিনি। বরং শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন।

hasina

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার উত্তাল হয়েছিল বাংলাদেশ। আন্দোলন ঘিরে হিংসা ও তা দমানোর চেষ্টায় শতাধিক মৃত্যু হয়েছিল। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-য় প্রকাশ, রবিবারই হাসিনার এক উপদেষ্টা ও দলীয় কয়েক জন নেতা হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। একাধিক সূত্রের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘প্রথম আলো’-য় উল্লেখ, পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সেনার হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে রাজি ছিলেন না হাসিনা। বরং সোমবার থেকে কার্ফু নিয়ে আরও কড়াকড়ি করতে চেয়েছিলেন।

বাংলাদেশের একাধিক নিরাপত্তা বাহিনীর পদস্থ আধিকারিক সূত্রে ওই প্রতিবেদনে প্রকাশ, সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ পুলিশের আইজিপি ও তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছিল গণভবনে। হাসিনা একপ্রস্ত বৈঠক করেন তাঁদের সঙ্গে। সেনাবাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না, তা নিয়েও উষ্মাপ্রকাশ করেছিলেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি যে তিন বাহিনীর কর্তাদের বিশ্বাস করে শীর্ষপদে বসেছিলেন, এমন কথাও হাসিনা বৈঠকে বলেছিলেন বলে দাবি।

বৈঠক সূত্রে খবর, পুলিশের ভূমিকা নিয়ে কিছুটা সন্তুষ্ট ছিলেন তিনি। তবে পুলিশের আইজিপি হাসিনাকে জানিয়েছিলেন, এই কঠোর পথে আর বেশি ক্ষণ আটকে রাখা সম্ভব নয়। কঠোর উপায়ে বলপ্রয়োগ করে যে আন্দোলন ঠেকানো যাবে না, সে কথা বৈঠকে বার বার হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন বাহিনীর শীর্ষ কর্তারা। কিন্তু হাসিনা তা মানতে রাজি ছিলেন না।

‘প্রথম আলো’-য় প্রকাশ, হাসিনা রাজি না থাকায় শেখ রেহানার সঙ্গেও পৃথক ভাবে আলোচনা করেন বাহিনীর কর্তারা। রেহানাও তাঁকে বোঝাতে ব্যর্থ হন। এর পর লন্ডন নিবাসী হাসিনা-পুত্র জয়ের সঙ্গেও কথা বলেন তাঁরা। শেষে জয়ের সঙ্গে কথা বলার পরই হাসিনা ক্ষমতা ছাড়তে রাজি হন বলে সূত্রের দাবি।

হাসিনা চেয়েছিলেন জাতির উদ্দেশে একটি ভাষণ সম্প্রচার করতে। কিন্তু তত ক্ষণে আন্দোলনকারীরা বাংলাদেশ ‘গণভবন’-এর দিকে এগোতে শুরু করে দিয়েছিলেন। শাহবাগ, উত্তরা থেকে কাতারে কাতারে ছাত্র-যুব আন্দোলনকারীর ভিড় এগিয়ে আসছিল। গোয়েন্দা সূত্রে সে খবর যায় গণভবনে থাকা বাহিনীর শীর্ষ কর্তাদের কাছে। দূরত্ব যা ছিল, তাতে আনুমানিক ৪৫ মিনিটের মধ্যেই ওই ভিড় গণভবনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই সম্প্রচার করার জন্য হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি নিতে চাননি বাহিনীর শীর্ষ কর্তারা। তাঁদের সংশয় ছিল, হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় দেওয়া হলে, পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না। তাই ৪৫ মিনিটের মধ্যেই হাসিনাকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বলে ‘প্রথম আলো’-য় প্রকাশ। হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই তড়িঘড়ি হাসিনা ও রেহানাকে নিয়ে আসা হয় তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের একটি হেলিপ্যাডে।

সাকিবের জন্য বড় দুঃসংবাদ

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ বায়ুসেনার একটি বিমানে সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছন তিনি। সেখানেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক হয় তাঁর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তাঁকে একটি নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তবে সূত্র মারফত এ-ও জানা যাচ্ছে, দিল্লি থেকে লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাসিনার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

জুন 18, 2026
সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

জুন 18, 2026
সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

জুন 18, 2026
Latest News
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa