Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘শেখ হাসিনা প্রয়োজনে আরও ১০ বছর ক্ষমতায় থাকবেন’
জাতীয়

‘শেখ হাসিনা প্রয়োজনে আরও ১০ বছর ক্ষমতায় থাকবেন’

By Saiful IslamAugust 31, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তান ভালো। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাকিস্তান ভালো লাগে, তাই তাকে বলেছিলাম এখানে কেন থাকেন, আপনি পাকিস্তানে চলে যান। পাকিস্তানে গিয়ে দেখেন কেমন স্বাদ।

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আমরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনার আরও ১০ বছর ক্ষমতায় থাকা লাগে, থাকবে। কিন্ত আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই।

তিনি আরও বলেন, আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা ছেড়ে দিয়ে রাস্তায় আসুন। আপনাদের কয়জনকে সালাম দেয়, আর আমাকে কয়জন সালাম দেয়। সে জন্য আমি আর কিছু চাই না। আমি মানুষের সেবা করতে চাই। দেশ স্বাধীন করেছিলাম, দেশের মানুষ যাতে নিরাপদে থাকে। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম তখন আমার বয়স ২৫ বছর। তখন আমার মনে হয়েছিল আমার মা ও বোনের সম্মান রক্ষা করতে না পারি, তাহলে আমার মরে যাওয়া ভালো। আমি সে জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আজকে আমার মায়েরা, বোনেরা, আমার সন্তানেরা কেউ নিরাপদে নেই। সে জন্য আমি চাই এ দেশ হবে মানুষের দেশ।

তিনি বলেন, আমাকে জন্ম দিয়েছিলেন আব্দুল আলী সিদ্দিকী। মানুষ বানিয়েছিলেন দুঃখীরাম রাজ বংশী। আর আজকের জায়গায় আমাকে এনেছে লতিফ সিদ্দিকী। আমি যদি লতিফ সিদ্দিকীকে অনুসরণ না করতাম তাহলে আমি গরুর রাখাল হতাম অথবা রিকশাওয়ালা হতাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু প্রমুখ। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১০ আরও ক্ষমতায়? থাকবেন প্রয়োজনে বছর শেখ হাসিনা
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

February 6, 2026
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

February 6, 2026
Latest News
Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.