Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
জাতীয়

শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করেছেন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

By Saiful Islamআগস্ট 22, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, যিনি পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন।

Sehbaz

Advertisement

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে সম্প্রতি শেখ হাসিনার সরকারের পতনের পর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে তিনি একথা বলেন।

বুধবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের সময় বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যিনি পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি তার করুণ পরিণতি ভোগ করেছেন।

মূলত ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর হাসিনা ও তার বোন সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। পরে ক্ষুব্ধ জনতা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মূর্তি, ছবি এবং ম্যুরাল ভাংচুর করে।

গত জুলাইয়ের শুরুতে শুরু হওয়া বিক্ষোভে তৎকালীন সরকার ব্যাপক দমনপীড়ন শুরু করলে সহিংসতা সৃষ্টি হয় এবং এতে চার শতাধিক মানুষ নিহত এবং আরও হাজার হাজার মানুষ আহত হন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এই প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছিলেন আন্দোলনকারীরা।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির মূর্তি ভেঙে ফেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘নিজের কৃতকর্মের ফল নিজের দিকেই ফিরে আসে’। তার মতে, শেখ মুজিব পাকিস্তানকে বিভক্ত করেছিলেন।

ইসলামাবাদে ন্যাশনাল ইয়ুথ কনভেনশনে দেওয়া এই বক্তব্যের বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান হাজার হাজার জীবন উৎসর্গ করেছে এবং ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘শুধু পাকিস্তান নয়, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের ভূমিকায় সারা বিশ্ব উপকৃত হয়েছে।’

ইসলামাবাদে অনুষ্ঠিত ন্যাশনাল ইয়ুথ কনভেনশনে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনির, উচ্চ শিক্ষা কমিশনের চেয়ারম্যান, সারাদেশের শিক্ষক, উপাচার্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026
Latest News
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa