শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর পাশের বাড়ির টয়লেট থেকে ১১ বছর বয়সী সানজিদা আক্তার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই এলাকার আমিনুল ইসলামের মেয়ে।

মরদেহ

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সানজিদা পাশের বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় মাইকিং করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে শুক্রবার বিকেলে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর পাশের একটি টয়লেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয়রা জানান, সানজিদা খুব অল্প বয়সে মা হারায়। তার বাবা আমিনুল ইসলাম মানসিকভাবে অসুস্থ থাকায় সে দীর্ঘদিন ধরে নানাবাড়িতে বেড়ে উঠছিল। এমন নির্মম ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.