Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিনা বেতনে ট্রাফিকের কাজ করেন তৃতীয় লি-ঙ্গে-র শিফা
বিভাগীয় সংবাদ

বিনা বেতনে ট্রাফিকের কাজ করেন তৃতীয় লি-ঙ্গে-র শিফা

By Tarek HasanJune 30, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে যানজট নিরসনে কাজ করছেন লক্ষ্মীপুরের তৃতীয় লিঙ্গের সদস্য শিফা মিজি। সকাল হলেই পরনে লাল শাড়ি, হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে রাস্তায় নামেন তিনি। তার এ উদ্যোগ পথচারী, যানবাহনের চালকসহ সর্বসাধারণের প্রশংসা কুড়িয়েছে। তবে পেট ভরে খাবারের জন্য একটি নির্দিষ্ট বেতনের কর্ম খুঁজছেন তৃতীয় লিঙ্গের এ সদস্য। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিধবা মায়ের মুখে অন্ন জোগাতে এখন স্থায়ী কর্মসংস্থানের সুযোগ চান তিনি।

তৃতীয় লিঙ্গের শিফা

জানা যায়, বিভিন্ন জনের কাছ থেকে টাকা তুলেই জীবন চালায় বেশিরভাগ তৃতীয় লিঙ্গের মানুষ। কিন্তু ছোটবেলা থেকেই কাজ করে স্বাবলম্বী হতে চেয়েছিলেন সদর উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা শিফা। ২০০৬ সালে ব্লাড ক্যান্সারে বাবা আমির হোসেনের মৃত্যুর পর কাজ করেছেন বাসা-বাড়িতে। ২০১২ সালে লক্ষ্মীপুরের স্থানীয় একটি ইন্ডাস্ট্রিজে ১ হাজার ৮শ টাকা বেতনে চাকরি নেন। কিন্তু করোনাকালীন সময়ে চাকরি হারান তৃতীয় লিঙ্গের এ সদস্য। সচেতনতা ও দায়িত্ববোধ থেকে এক বছর ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার রায়পুর-লক্ষ্মীপুর সড়কের দালালবাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার নিরলস দায়িত্ব পালনে খুশি চালক, পথচারী ও সাধারণ মানুষ।

তৃতীয় লিঙ্গের শিফা

যানবাহন চালকরা জানিয়েছেন, লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারের এ পথে ঢাকা, চট্রগ্রাম, চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। জেলা শহর থেকে এর দূরত্ব ৫ কিলোমিটার। আগে প্রায়ই দুর্ঘটনা ঘটত এই বাজারে। বেশ কিছু দিন থেকে শিফা নিজ উদ্যোগে যানবাহন পারাপার করে দিচ্ছেন। তার এ উদ্যোগের ফলে তারা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাচ্ছেন।

শিফা মিজি জানান, সংসারে তার মা ও দুই ভাই রয়েছে। তবে তাদের ঘর-বাড়ি নেই। মা অন্যের বাড়িতে কাজ করার সুবাধে ওই বাড়িতে পরিবারের সবাই একসঙ্গে বসবাস করেন। মা ও ছোট ভাইদের মুখে অন্ন তুলে দিতে দালালবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে আলাপ করে যানজট নিরসনে কাজ শুরু করেন তিনি।

তিনি যানজট নিরসনে কাজ করেন বলে অনেক চালক স্বেচ্ছায় তাকে ৫-১০ টাকা করে দেন। আবার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা খুশি হয়ে ৫০০-১০০০ টাকা দেন। সে টাকাতেই তার জীবন চলে। এখন একটি স্থায়ী চাকরি চান তৃতীয় লিঙ্গের এই সদস্য।

এদিকে সরকারিভাবে দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর নির্মাণ চলছে শিফাদের। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য এবং বাজার কমিটির দায়িত্বশীলরা বলছেন, নিজ উদ্যোগেই এতদিন ধরে বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিফা। অথচ বিনিময়ে তিনি কিছুই পান না। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিনি এ কাজ করে যাচ্ছেন। সবাই মিলে আর্থিকভাবে সহায়তা করলে তার উপকার হবে। তবে সরকারিভাবে স্থায়ী কর্মসংস্থানের দাবি জানান তারা।

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে হিমশিম

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ ইনচার্জ প্রশান্ত কুমার দাস বলেন, দীর্ঘদিন থেকে নিজ উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিফা। বিনিময়ে সে ট্রাফিক বিভাগ বা পুলিশের কাছে কিছু দাবি করেনি। সে মানব সেবা করার জন্য কাজটি করছে। তার মতো তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরা যদি কর্মে ফিরে আসে, তাহলে মানুষও তাদের ভালো চোখে দেখবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘তৃতীয় কাজ ট্রাফিকের তৃতীয় লিঙ্গের সদস্য শিফা মিজি বিনা বিভাগীয় বেতনে লি-ঙ্গে-র শিফা, সংবাদ
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.