মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সংকটের মধ্যে শপিংমল ও মার্কেট বন্ধের সময় জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বৈঠকের বরাত দিয়ে জানানো হয়, সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে ৭টা পর্যন্ত মার্কেট ও শপিংমল খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানগুলো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টা মধ্যে বন্ধ করার বিষয়ে সব কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


