বিনোদন ডেস্ক : বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বহুদিনের। অনেক ক্রিকেটারের সঙ্গে বলিউড নায়িকার নাম জড়িয়েছে। বহু অভিনেত্রী তার উজ্জ্বল ভবিষ্যত ছেড়ে গাটছড়া বেধেছেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের সঙ্গে।

সৌরভ গাঙ্গুলী নাগমা

Advertisement

কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা পরিনতি পেলেও, কারও কারও ভালোবাসা একতরফাই থেকে গেছে যে কারনে পরবর্তীতে অবিবাহিত থেকেছেন।

একসময় ক্রিকেটের দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র হওয়ার পাশাপাশি সৌরভ গাঙ্গুলী অনেক তরুণীর স্বপ্নের রাজকুমার ছিলেন। শোনা যায়, ৯০ এর দশকের নায়িকা নাগমা সৌরভের প্রেমে হাবুডুবু খেতেন। যদিও তখন সৌরভ বিবাহিতই ছিলেন, তাই তার স্ত্রী ডোনাকে ছেড়ে তিনি আর এই অভিনেত্রীর ভালোবাসার জালে পা দেননি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক, সৌরভ গাঙ্গুলী ২০০১ সালে নাগমার সাথে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে ছিল। এমনকি অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে নাকি গোপনে দুজনের গাঁটছড়া বাঁধার কথাও ছিল, যা তারা অস্বীকার করে।

এরপরেও, দুজন আলাদা হয়ে যান এবং কারণটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। যখনই ভারত কোনো ম্যাচ হারত, লোকেরা নাগমাকে সৌরভের জীবনে বিভ্রান্তির জন্য দায়ী করত।

২০০৯ সালে একটি সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে নাগমা প্রথম মুখ খুলেছিলেন। সেই সংবাদ সম্মেলনে তিনি সৌরভ এর নাম না নিয়ে বলেন, তার জীবনের ফেলে আসা সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা তিনি কখনো ভুলতে পারবেন না। পুরো বিষয়টাই তাকে অবাক করে দিয়েছিল।

নাগমা অবশ্য স্বীকার করেছেন সম্পর্ক সত্যি হলে সেটা ছেড়ে চলে যাওয়া যায়না। সেই সম্পর্ক যদি সত্যি হয় তাহলে তার জন্য মানুষ নিজের পরিবারের সঙ্গেও লড়াই করে। তবে এক্ষেত্রে কোথাও লড়াইয়ের জায়গা ছিল না।

দর্শক চাহিদায় স্টার সিনেপ্লেক্সে বাড়ছে ‘মুজিব’ সিনেমার শো

নাগমা কখনও সৌরভের নাম না নিলেও নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয়নি তিনি কার সম্পর্কে বলেছেন। অবশ্য সৌরভকেও এই বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.