সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১০১ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ২৬ ওভার ব্যাটিং শেষে এই স্কোর দাঁড়ায়। নাজমুল হোসেন শান্ত ২৬ রানে এবং মুশফিকুর রহিম ১৮ রানে অপরাজিত আছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
ব্যাটিংয়ে নেমেই শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ আব্বাসের বলে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। তিনি কোনো রান করতে পারেননি। দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
অভিষেক টেস্টে তানজিদ হাসান তামিম শুরুটা ভালোই করেন। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। মোহাম্মদ আব্বাসের বলে টপ এজ হয়ে ক্যাচ তুলে দেন তিনি। ৩৪ বলে ৩টি চারসহ ২৬ রান করেন তানজিদ।
দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর ক্রিজে থিতু হওয়া মুমিনুল হক ভালোই এগোচ্ছিলেন। তবে খুররম শেহজাদের দুর্দান্ত এক বল লাইন মিস করলে বল লেগ স্টাম্প ভেঙে দেয়। ৪১ বলে ৩টি চারের সাহায্যে ২২ রান করে আউট হন তিনি। এতে ৬৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



