Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শিক্ষার্থীদের ওপর হামলা, বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
জাতীয়

শিক্ষার্থীদের ওপর হামলা, বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

By Mynul Islam NadimOctober 7, 20242 Mins Read

জুম-বাংলা ডেস্ক : ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

sikkharty

Advertisement

জানা যায়, এদিন বিকেল সাড়ে ৩টায় স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ভৈরব দুর্জয় মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় তারা আওয়ামী সন্ত্রাসীদের বিচার চেয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।

শিক্ষার্থীদের উপস্থিতিতে এক পর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব বাজারের দিকে অগ্রসর হন।

মিছিলটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সরণির আইস কম্পানির মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে নানা প্রতিবাদী স্লোগান দেয়। পরে বিক্ষোভ মিছিলটি ভৈরব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে এসে ফের প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

এ সময় বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পদধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। হামলায় মামুন নামের একজনের হাত কেটে ফেলা হয়েছে। হামলাকারীদের অনেকেই গা ঢাকা দিলেও কেউ কেউ এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি

এ ছাড়া প্রশাসনকে নিজেদের স্বচ্ছতার পরিচয় দিতে দ্রুত সময়ের মধ্যে মামুনসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

June 25, 2026
বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

June 25, 2026
বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

June 25, 2026

Latest News

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa