নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের আগে নিজেদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তার মতে, শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের নেতা নন। কেউ যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, তবে তার শিক্ষকতা পেশা থেকে সরে আসা উচিত।

রাজনীতি

Advertisement

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, গত ১৫ বছরে অনেকের মধ্যে নৈতিকতা ও বিবেকের অবক্ষয় দেখা গেছে। প্রভাবশালী ব্যক্তিদের সন্তুষ্ট রাখতে গিয়ে অনেকেই পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করেছেন। এখন সময় এসেছে আইনের শাসনকে অগ্রাধিকার দেওয়ার। কেউ যতই ক্ষমতাশালী হোক না কেন, তিনি আইনের ঊর্ধ্বে নন। সব কার্যক্রমই আইন ও বিধির মধ্যেই পরিচালিত হতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের উচিত নিজেদের অবস্থান সুদৃঢ় করা এবং বিদ্যালয়ে এমন পরিবেশ গড়ে তোলা, যেখানে কোনো অপ্রাসঙ্গিক বা বাহ্যিক প্রভাব প্রবেশ করতে না পারে। যারা আইন ও নিয়ম মেনে চলবে, প্রশাসন তাদের পাশে থাকবে। আর যারা সচেতন হবে না, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসেনসহ অন্যান্যরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.