Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আজানের বদলে নীরবতা গাজায়!
আন্তর্জাতিক

আজানের বদলে নীরবতা গাজায়!

By Tarek HasanJanuary 20, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে গাজায় চলমান বোমাবর্ষণে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক তাৎপর্যের জন্য বিখ্যাত অনেক মসজিদ ধ্বংস করেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। এ ছাড়া একই সময় বেশ কয়েকটি গির্জাও ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলি বাহিনীর হামলায়। গাজা শহরের সবচেয়ে বড় এবং প্রাচীনতম গ্র্যান্ড ওমারি মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে এক হাজার ৪০০ বছরের পুরনো মিনারটি অক্ষত রয়েছে। এ ঘটনার জন্য ডিসেম্বরের শুরুতে ইসরায়েলি বাহিনীকে দায়ী করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। মসজিদটি সপ্তম শতাব্দীতে বাইজেন্টাইন যুগের একটি গির্জার ধ্বংসাবশেষে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি প্রাচীন রোমান মন্দিরের ওপর নির্মিত হয়েছিল।

আজানের বদলে নীরবতা গাজায়

ওই সময় ক্ষমতায় থাকা খলিফা উমর ইবনুল খাত্তাবের নামে মসজিদটির নামকরণ করা হয়। মসজিদটির ধ্বংস এবং পুনর্জন্মের ইতিহাস রয়েছে। এর মধ্যে রয়েছে একটি ক্রুসেডার ক্যাথেড্রালের প্রতিস্থাপিত, মঙ্গোলদের ভেঙে ফেলা এবং ১৩ শতাব্দীর ভূমিকম্পে ধ্বংস হওয়া। বাসিন্দারা বলছে, আইকনিক ল্যান্ডমার্কের ধ্বংস, ২০০টিরও বেশি মসজিদের ক্ষতি বা ধ্বংসের সঙ্গে সঙ্গে গাজার সব মসজিদের ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখন নামাজের সময় হাহাকার বিরাজ করছে। এর মধ্যে রয়েছে গাজা শহরের আহমেদ ইয়াসিন মসজিদ এবং আল-হাসাইনা মসজিদ, বেত লাহিয়ার সেলিম আবু মুসলিম মসজিদ এবং খান ইউনিসের খালিদ বিন আল-ওয়ালিদ মসজিদ।

খান ইউনিসের ২৫ বছর বয়সী বাসিন্দা খালেদ আবু জেম বলেন, ‘মসজিদসহ শহরের পূর্বাঞ্চল সম্পূর্ণ ধ্বংসের কারণে আমরা আমাদের আশপাশে আর নামাজের আজান শুনতে পাই না।’

তিনি আরও বলেন, ‘এখানকার বাসিন্দারা এখন তাদের মোবাইল ফোনের মাধ্যমে আজান অনুসরণ করে। আমাদের আগে যে অভিজ্ঞতা ছিল, এ যুদ্ধ তার থেকে ভিন্ন। আমাদের বিশ্বাসের প্রতীক মসজিদ নির্বিচারে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

খালেদ আবু জেম বলেন, ‘মসজিদের সুন্দর স্মৃতি আছে আমাদের। আমরা সেখানে প্রতিদিন নামাজ পড়তাম, রমজান ও ঈদের নামাজ পড়তাম, কোরআন মাজিদ তেলাওয়াত করতাম।’

দখলদার ইসরায়েলের হামলায় তিনটি ঐতিহাসিক গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে গাজা শহরের চার্চ অব সেন্ট পোরফিরিয়াস এখনো ব্যবহৃত প্রাচীনতম গির্জা। ৪২৫ খ্রিস্টাব্দে প্রথম স্থাপিত হওয়া গ্রিক অর্থোডক্স গির্জাটির নামকরণ করা হয়েছিল সেন্ট পোরফিরিয়াসের নামে। ওই অঞ্চলে খ্রিস্টধর্মের বিকাশের কৃতিত্ব তার। ১২ শতাব্দীতে ক্রুসেডাররা এটিকে গির্জা হিসেবে পুনরুদ্ধার করার আগে এটি সপ্তম শতাব্দীতে একটি মসজিদে রূপান্তরিত হয়েছিল।

যেসব খাবার বার বার খেলেও ওজন বাড়বে না

১৯ অক্টোবর ইসরায়েলি বাহিনী গির্জার প্রাঙ্গণে বোমা হামলা চালালে গির্জাটি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় সমস্ত ধর্মের ৪০০ জন ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছিল। হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়। উপকূলীয় শহর আল-নুসিরাতের টেল উম আমের প্রত্নতাত্ত্বিক স্থানে সেন্ট হিলারিয়নের মঠও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনেস্কোয় ফিলিস্তিনি প্রতিনিধিদের মতে, মঠটি এক হাজার ৬০০ বছরেরও বেশি আগে সেন্ট হিলারিয়ন নির্মাণ করেছিলেন। তাকে ফিলিস্তিনে সন্ন্যাস জীবনের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘গাজায় আজানের আন্তর্জাতিক নীরবতা বদলে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

February 5, 2026
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

February 5, 2026
Latest News
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.