বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই দুই শিল্পী। বাপ্পারাজ জানান, তিনি চেয়েছিলেন তার বাবা কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানাতে। তবে তার আগেই বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে যায়।
তিনি আরও বলেন, সভাপতি পদে নির্বাচনের খবর প্রকাশের পর অনেক শিল্পী ফোন ও বার্তার মাধ্যমে তাকে শুভকামনা জানিয়েছেন। শিল্পীদের আগ্রহ ও প্রত্যাশার কথা বিবেচনা করেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বাপ্পারাজ বলেন, শিল্পীরা চান তিনি যেন শিল্পী সমিতির দায়িত্ব নেন। সেই দায়িত্ববোধ থেকেই তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২০২৬ মেয়াদ শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


