সীমান্তে আমরা সবসময় সজাগ আছি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো অঙ্গরাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ আছে বাংলাদেশের।

সোমবার (১১ মে) বিকেলে সচিবালয়ে লবণচাষিদের জীবনমান উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের সীমান্তে কাঁটাতার দেয়া পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সজাগ আছে।
এসময় দেশে লবনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি লবন চাষীদের সক্ষমতা বৃদ্ধি ও ন্যায্য মূল্যায়ন নিয়ে সরকার ভাবছে বলেও জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে শনিবার (৯ মে) সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বিশাল জনসমাবেশে তিনি শপথ গ্রহণ করেন। শুভেন্দুর সঙ্গেই তার মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরও পাঁচজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


