সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (১২ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হাম প্রতিরোধ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে রয়েছে। তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের শীর্ষ স্নায়ু বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ আকাশপথে বিশেষ চিকিৎসা ব্যবস্থায় তাকে সিঙ্গাপুরের একটি বড় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


