Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক প্রবাসী খবর

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্কShamim RezaNovember 30, 20252 Mins Read
Advertisement

সিঙ্গাপুরের উডল্যান্ডসে অভিযান চালিয়ে অন্তত ১২ জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ওই অভিবাসী শ্রমিকদের ১১ জনই বাংলাদেশি।

singapur

শনিবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) এ অভিযান চালায়।

গ্রেপ্তার ওই প্রবাসী শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক।

শুক্রবার সিএনবির এক বিবৃতিতে বলা হয়, ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদকপাচার ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। চার ঘণ্টার ওই অভিযানে সিঙ্গাপুরের সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

২৭ নভেম্বর রাত ৯টার দিকে সিএনবির সদরদপ্তরে এই অভিযানের বিষয়ে ব্রিফিং করে পুলিশ। পরে অভিযান শুরু হয়। দেশটির সংবাদকর্মীদের এই অভিযান প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

দ্য স্ট্রেইটস টাইমস বলেছে, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সিএনবির কর্মকর্তারা চিহ্নবিহীন গাড়িতে করে উডল্যান্ডসের ডরমিটরির দিকে রওনা দেন। বৃষ্টি উপেক্ষা করে রাত ১২টার আগে সেখানে প্রবেশ করেন কর্মকর্তারা।

ডরমিটরির একটি কক্ষে চারজন অভিবাসী শ্রমিক মাথা নিচু করে, পা গুটিয়ে বসেছিলেন। তাদের হাত পেছনে বাঁধা ছিল। কর্মকর্তারা তাদের লাগেজ ও ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করলেও তারা নীরব ছিলেন।

পরে আরেকজন শ্রমিককে হাতকড়া পরা অবস্থায় কক্ষে আনা হয় এবং তার পোশাকের আলমারি তল্লাশি করার সময় কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। গ্রেপ্তারকৃতদের মূল্যবান জিনিসপত্র স্বচ্ছ ব্যাগে ভরে তাদের সঙ্গে নেওয়া হয়।

অন্য একটি কক্ষ থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে একটি কাঁচের বোতল, কাটা স্ট্র, রাবারের টিউব-সহ মাদকসেবনের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। পরে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা সেগুলো প্রমাণ হিসেবে ব্যাগে সিল করে রাখেন।

আলিঙ্গনের বিস্ময়কর যত উপকারিতা

সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি বলেন, মাদক সেবন, পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা জোর দিয়ে বলতে চাই; সিঙ্গাপুরে মাদকের কোনও স্থান নেই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১১ ১১ বাংলাদেশি অভিযানে আন্তর্জাতিক খবর গ্রেফতার প্রবাসী বাংলাদেশি মাদকবিরোধী সিঙ্গাপুরে
Related Posts
বিয়ে করে নাগরিকত্ব

বিয়ে করে নাগরিকত্ব পাওয়া যায় যে ৬টি দেশে সহজেই

December 9, 2025
থাইল্যান্ড নাকি কম্বোডিয়া

থাইল্যান্ড নাকি কম্বোডিয়া, সামরিক শক্তিতে কে এগিয়ে

December 9, 2025
India

এটি ভারতের একটি অনন্য গ্রাম, যেখানে মানুষ এক দেশে খায় আর অন্য দেশে ঘুমায়

December 9, 2025
Latest News
বিয়ে করে নাগরিকত্ব

বিয়ে করে নাগরিকত্ব পাওয়া যায় যে ৬টি দেশে সহজেই

থাইল্যান্ড নাকি কম্বোডিয়া

থাইল্যান্ড নাকি কম্বোডিয়া, সামরিক শক্তিতে কে এগিয়ে

India

এটি ভারতের একটি অনন্য গ্রাম, যেখানে মানুষ এক দেশে খায় আর অন্য দেশে ঘুমায়

Anny

জন্ম থেকেই অ্যানির দুইটি বিশেষ অঙ্গ, জানালেন সুবিধা ও অসুবিধা

বাবরি মসজিদ নির্মাণ

বাবরি মসজিদ নির্মাণে এলো ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা

জাপানে ভূমিকম্প

জাপানে বড় মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Visa

ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২৩ আফগান সেনা নিহত

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

Visa

ভিসা নিয়ে এবার ফ্যাক্ট-চেকারদের কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানে ম্যারাথন আয়োজক গ্রেপ্তার

হিজাব ছাড়া প্রতিযোগীর অংশগ্রহণ, ইরানে ম্যারাথন আয়োজক গ্রেপ্তার

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.