সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের হোসেনপুর মহল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নতুনদের ফুল দিয়ে বরণ করেন।

যোগ

Advertisement

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের সচেতন ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাদের ছাত্রদলে যুক্ত হওয়া আগামীতে গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটির সাবেক আহ্বায়ক সজিব সরকার, যুগ্ম আহ্বায়ক ইসান, সহ-যুগ্ম আহ্বায়ক অয়ন ও মুখ্য সংগঠক সেজানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সজিব সরকার বলেন, আন্দোলনের মাধ্যমে যে আকাঙ্ক্ষা আমরা তৈরি করেছিলাম, তা বিএনপির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তাই জেলা সদরসহ উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ ও তাড়াশ উপজেলার শতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.