Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিড়িওলা বিশ্বের সবচেয়ে আজব সেতু বাংলাদেশে
জাতীয়

সিড়িওলা বিশ্বের সবচেয়ে আজব সেতু বাংলাদেশে

By Shamim RezaOctober 29, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিশ্বের সবচেয়ে আজব সেতু বাংলাদেশে। তাও বাকেরগঞ্জ-বরগুনা সড়কে। যে সেতুতে উঠতে দেয়া আছে আবার সিড়ি। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দক্ষিণ পাশে বাকেরগঞ্জ-বরগুনা সড়ক। অন্যদিকে সেতুর উত্তর পাশে রামনগর সড়ক। এ সড়কটি রামনগর হয়ে নলছিটি উপজেলার মোল্লার হাটের দিকে মিলিত হয়েছে। রামনগর, কাফিলা, মোল্লার হাট, তালতলাসহ বেশ কয়েকটি গ্রামের জনসাধারণ এ সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করেন। সেতুটি দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় দেড় কিলোমিটার ঘুরে মহেশপুর বাজার হয়ে যাতায়াত করতে হয় এসব এলাকার লোকজনের।

Bridge

Advertisement

সেতুর ছবি তোলার দৃশ্য দেখে এগিয়ে আসেন ষাটোর্ধ অবসারপ্রাপ্ত শিক্ষক মো. মজিবুর গাজী। তিনি বলেন, সেতু নির্মাণ করতে দেখে মনে মনে ভাবতাম আমাদের কিছুটা হলেও দুর্ভোগ কমবে। কিন্তু সেতু নির্মাণ হলেও দুর্ভোগ কমেনি। সেতুতে উঠতে সিঁড়ি দিয়ে উঠতে হয়। ছোট বড় কোনো যানবাহন পাড় হতে পারছেন না। তিনি প্রশ্ন করেন, এ ধরনের সেতু করে লাভ কি? একই অভিযোগ এলাকার বেশির ভাগ মানুষের।

এদিকে, এক মাস আগে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। সংযোগ সড়ক করতে না পারায় সেতুর এক অংশে সাত ধাপের একটি সিঁড়ি নির্মাণ করে দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে জনসাধারণ চলাচল করতে পারলেও যানবাহন চলাচল করতে পারছেন না। স্থানীয়রা বলছেন, এ সেতু দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় সেতুটি এলাকার জনসাধারনের কোনো কাজে আসেনি। সিঁড়ির উচ্চতা ১০ ফুট হওয়ায় শিশু ও বৃদ্ধরা সেতু দিয়ে যাতায়াত করতে পারেন না।

পটুয়াখালী-৩ আসনে নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির

এ রকমের একটি সেতু নির্মাণ করছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ-বরগুনা সড়কের নিয়মিত ইউনিয়নের রামনগর এলাকার ভাড়ানি খালের ওপর। ২০২০-২১ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বাকেরগঞ্জ অফিসের তত্ত্বাবধানে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ২৭ মিটার দৈর্ঘ্য সেতুর নির্মাণ করেন এমএস রূপালী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত একমাস আগে জনসাধারনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa