জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটে বেড়েই চলছে রেজিস্ট্রেশনবিহীন গাড়ির সংখ্যা। এমনকি দেখা মেলে একই নম্বর প্লেটে চলছে একাধিক গাড়ি। এসব অনিয়মে মামলা দেয়ার নিয়ম থাকলেও অভিযোগ উঠেছে, মামলা না দিয়ে আদায় করা হচ্ছে টাকা। এতে রাজস্ব হারাচ্ছে সরকার।

Advertisement

বিআরটিএ প্রতিটি গাড়ির জন্য আলাদা আলাদা নম্বর প্লেট দিলেও লালমনিরহাটে অনুসন্ধানে দেখা মেলে একই রেজিস্ট্রেশন নম্বরে রয়েছে অন্তত ছয়টি গাড়ি। অন্যদিকে, জেলায় চলাচলরত যানবাহনে ব্যবহার হচ্ছে ভুয়া রেজিস্ট্রেশন নম্বর।

এছাড়াও ট্রাফিক পুলিশের অভিযানে অহরহ ধরা পড়ছে এ ধরনের অনিয়ম। আইন অনুযায়ী এসব যানবাহন ও মালিকের বিরুদ্ধে মামলা হওয়ার কথা থাকলেও ট্রাফিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্থিক অনিয়মের।

ভুক্তভোগী লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর এলাকার ফারুক জানান, ব্যবসায়ীক কাজে তার ছেলেকে মোটরসাইকেল নিয়ে লালমনিরহাটে পাঠালে টিএসআই মহসীন আলী তার ছেলেকে আটক করে। বিষয়টি জানার পর একটি ছোট মামলা দিয়ে গাড়িটি ছাড়ার জন্য অনুরোধ করলে টিএসআই মহসীন নানা রকম ভয়ভীতি দেখিয়ে বিকাশ নম্বরে ৫ হাজার টাকা দিয়ে ছেলেকে ছেড়ে দেন। কিন্তু কোনো মামলা দেননি।

লালমনিরহাট জজকোটের আইনজীবী রাশেদুল ইসলাম রনি বলেন, শহরে দিন দিন ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ ব্যাপারে পুলিশের কোনো অভিযান চোখে পড়ছে না। এর ফলে সরকারও হারাচ্ছে রাজস্ব।

বিআরটিএ লালমনিরহাট সার্কেলের সহকারী পরিচালক রাশেদ মিলন বলেন, এভাবে একটি নম্বর ব্যবহার করে গাড়ি চলাচল করা বেআইনি। সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ধারা ১৭ অনুযায়ী যদি কোনো ব্যক্তি ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার বা প্রদর্শন করেন তাহলে তার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড হবে।

লালমনিরহাট ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আশীষ কুমার পাল জানান, এসব অনিয়মের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়া ভবিষ্যতে আরও অভিযান বাড়ানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.