Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

By Saiful IslamNovember 19, 2023Updated:November 19, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। একদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অন্যদিকে দুইবারের শিরোপাজয়ী ভারত। আসরে দুই ম্যাচ হারা অজিদের প্রতিপক্ষ অপরাজিত টিম ইন্ডিয়া। এমন এক ম্যাচে ফেভারিট ছিল রোহিত-কোহলিরাই।

ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Advertisement

তবে ঘরের মাঠে লাখের বেশি দর্শক থাকা ভারতকে নিস্তব্ধ করে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়াই। ৫০ ওভারের ফরম্যাটে এ নিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতল ক্যাঙ্গারুর দল। নিজেদের শ্রেষ্ঠত্বের আসনটি আরেক ধাপ উপরে নিয়ে গেলেন কামিন্স-ওয়ার্নাররা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানে অল আউট হয় ভারত। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া। ষষ্ঠবার বিশ্বসেরার আসনে বসার সময় অজিদের হাতে ছিল আরো ৪২ বল।

ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৭, মিচেল মার্শ ১৫ ও স্টিভ স্মিথ ৪ রানে সাজঘরে ফেরেন। মাত্র ৪৭ রানে অজিদের ৩ উইকেট নিয়ে তখন বিশ্বজয়ের স্বপ্নে বিভোর ভারত।

তবে এমন অবস্থায় দলের হাল ধরেন ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন। ধীরে ধীরে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন দুই ব্যাটার। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯৫ বলে সেঞ্চুরি পূরণ করেন ট্রেভিস হেড। অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন লাবুশেন।

শেষ পর্যন্ত ১৯৪ রানের অবিচ্ছেদ্য ও অনবদ্য জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন হেড ও লাবুশেন। তারা দুজন অপরাজিত ছিলেন যথাক্রমে ও রানে। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ দুটি ও মোহাম্মদ শামি একটি উইকেট নেন।

এর আগে দিনের শুরুতে মেগা ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স যখন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, তখন অনেকেই চোখ কপালে তুলেছিলেন। ব্যাট হাতে ভারতের শুরুটাও খুব একটা খারাপ ছিল না।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে থাকে অস্ট্রেলিয়া। প্রথম পাওয়ার প্লেতে ৮০ রান সংগ্রহ করেছিল ভারত। অথচ বাকি অংশে দলটি সংগ্রহ করেছে মাত্র ১৬০ রান! যেখানে অজি বোলারদেরও ছিল বড় কৃতিত্ব।

ভারতের লড়াকু পুঁজির পেছনের কারিগর লোকেশ রাহুল ও বিরাট কোহলি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন রাহুল। অন্যপ্রান্তে ছন্দে থাকা কোহলি ফেরেন ৫৪ রানে। অধিনায়ক রোহিত শর্মার ৪৭ রানের ঝড়ো ইনিংসও ভারতকে এগিয়ে দিয়েছে অনেকটা।

বাকিদের ভেতর কেবল সুরিয়াকুমার যাদবই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। বাকি ব্যাটারদের ব্যর্থতায় অল্পেই থামে ভারত। অজিদের হয়ে স্টার্ক তিনটি, কামিন্স ও হ্যাজেলউড দুটি এবং ম্যাক্সওয়েল ও জাম্পা একটি করে উইকেট নেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa